মূল লেখায় যান

কবিতা আর তুমি

নাজমুল হুদাকবিতা১৬টি মন্তব্য

বলতে আমায় কবি, কবিতার মানে কী?
বলেছিলাম—
কবিতা বাঙালির পান্তাভাত
কবিতা মানব শকুনের সংঘাত
কবিতা বিশ্বাস অবিশ্বাসের সংলাপ
কবিতা প্রেম ভালবাসার প্রেমালাপ ।

বলতে আমায় তুমি, তোমার মানে কী?
বলেছিলাম—
তুমি মানবের পরিচিতিপত্র
তুমি শিল্পীর আলোকিত আলোকচিত্র
তুমি ধর্ষিত বিবেকের মাদার তেরেশা
তুমি বৈধ প্রেমিকের সুরেলা সেতারা ।

অথচ কবিতা আর তুমি অভিন্ন
গবেষণালব্ধ আমার মেসোপটেমিয় সভ্যতা।

নেত্রকোনা, ময়মনসিংহ

মোট পড়েছেনঃ ৯৩৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. এখানে “তুমি” দিয়ে আপনি সেই প্রেয়সীরর বর্ণনা দিলেন। নিজের বা কবির বর্ণনা না দিয়ে। টাইটেলের সাথে তো মিললো না।
    নারী মানেই কবিতা, ভরদুপুর, বিষণ্ন বিকেল, রাতজাগা পাখি, একটুকরো মানচিত্র।
    তারপর? কারও না কারও মা।।

    1. খুব সুন্দর আপনার মন্তব্যটি ।

      কবিতা আর তুমি দুটোই সভ্যতা যাকে নিয়ে গবেষণার শেষ নাই।

      “তুমি” শব্দ দিয়ে প্রেয়সী আর মা দুটোই বুঝানো হয়েছে। এই লাইনটি লক্ষ্য করলে তা বুঝা, “তুমি মানবের পরিচিতিপত্র”
      কখনও কখনও টাইটেলও কবিতা যা মিল থাকা বাঞ্ছনীয় নয়।

  2. কবিতা বাঙালির পান্তাভাত
    কবিতা মানব শকুনের সংঘাত
    কবিতা বিশ্বাস অবিশ্বাসের সংলাপ
    কবিতা প্রেম ভালবাসার প্রেমালাপ ।

    আপনার কবিতায় ভালোবাসা রেখে গেলাম।

  3. কবিতা মানে এতো কিছু, বুচ্ছি!! মলম পার্টির চিন্তায় তোমার মাথা গ্যাছে!! 😜😜

    লেখা ভালো লেগেছে নাজমুল। তা এই তুমিটা কে তাড়াতাড়ি কইয়া ফালাও দেখি ☺☺

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?