কবিতার নৌকো
কখনো কান্নার জলে কবিতা হয়,
কলমের কালিতে ঝড়ে পরে কান্না।
নীল কালিতে হৃদয়ভাঙা কান্না,
ধূসর কালিতে চাপা কান্না,
লাল কালিতে আর্তনাদ,
অদৃশ্য কালিতে বিরহ,
আর মেকী কালিতে মায়াকান্না।
.
কান্নার অনেক রঙ,অনেক ধরন।
বোবা কান্না,চাপা কান্না,
ব্যাথাকে অাঁকড়ে হাউমাউ কান্না,
কিংবা হাসির আড়ালে
ঝুলে থাকা কান্না।
.
আমি কান্নার জলে ভাসাই কবিতার নৌকো।
.
নীরা সাদীয়া
২৫.০১.১৭
(২০১৭ তে লেখা ১ম কবিতা কিন্তু পোস্ট করলাম ২য় তে।)
মোট পড়েছেনঃ ১২২৮জনআজ পড়েছেনঃ ০জন


১৭টি মন্তব্য
সুন্দর :c
অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন সবসময়, এই শুভকামনা রইল।
কান্নার ধরণ বুঝলাম, কিন্তু রং সেটা তো বুঝলাম না?
কষ্টের কিছু রঙ আছে যা কান্নাতে প্রকাশ পায়।
অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন সবসময়, এই শুভকামনা রইল।
বাহ দারুণ
অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন সবসময়, এই শুভকামনা রইল।
-{@
“চোখের জলের হয়না কোনো রং।”
যেভাবে কবিতার নৌকো কান্নার জলতরঙ্গে ভাসিয়েছেন মুগ্ধ হলাম।
অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন সবসময়, এই শুভকামনা রইল।
কবিতায় এতো কান্না কেন কবি!
তবে এই জলে নৌকা ভাল লেগেছে।
মাঝে মাঝে এমন হয়। অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন সবসময়, এই শুভকামনা রইল।
-{@
অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন সবসময়, এই শুভকামনা রইল।
কান্নার কোন রং নেই আছে শুধু কষ্ট।
ভাল লিখেছেন।
কষ্টের কিছু রঙ আছে যা কান্নাতে প্রকাশ পায়।
অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন সবসময়, এই শুভকামনা রইল।
কান্না হলেই কবিতা আসে?!
তাহলে আপনার কবিতা পড়তে চাইনা,
হাসি আনন্দে থাকুন সারাক্ষণ, আনন্দের সাগরে ভাসুন।
কবিতায় প্রকাশ ভাল হয়েছে।
অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন সবসময়, এই শুভকামনা রইল।