মূল লেখায় যান

এ-জীবনের নেই সমাপ্তি

সঞ্জয় মালাকারকবিতা২৩টি মন্তব্য
  • মানিষের জন্য!ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ। 
  • কোথায় সমাপ্তি,, 
  • এ-জীবনের নেই সমাপ্তি,
  • হয়নি কারো দয়া,
  • নিত্য দিনের স্বভাব হলো
  • অভাব নামের খেলা!
  • দেখছে সমাজ খেলছে বিবেক
  • কাঁদছে ওরা কারা,
  • ভোরের আলোয় জেগে দেখি
  • স্বপ্ন দিশেহারা! 
  • এ-জীবনের নেই সমাপ্তি,
  • ক্লান্তি বেলার সুখ,
  • সময় হতে দিয়ে গেলো
  • অশ্রু ঝরা চোখ!
  • সোনার অঙ্গে গন্ধ ঝরে
  • যেথায় সেথায় রাত,
  • পঁচা গান্ধা খাবার হলো
  • নিত্য ক্ষুধার ভাগ!
  • তবুও বলছি ওরা কারা
  • কোথায় পাবে স্হান,
  • এ-জীবনের নেই সমাপ্তি
  • শব্দ অভিমান!
মোট পড়েছেনঃ ৮৩৩জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

    1. ধন্যবাদ আপনাকে প্রিয় কবিবর,
      হুম, ঠিক বলেছেন মনবতা ফিরে আসুক মানুষের হৃদয়ে এই কামনাই করি।
      ভালো থাকবেনা সবসময় শুভ কামনা,
      সন্ধ্যা কালীন শুভেচ্ছা রইলো।

  1. খুব ভালো বলেছেন কবিতার ছন্দে ছন্দে।বস্তুত কবি নজরুল এই বৈষম্য,শোষন,ক্ষুধা,দারিদ্রের বিংশ শতাব্দীর যে চিত্র অংকন করেছিলেন কবিতায়,সেই অবস্থা এখনো রয়ে গেছে।এটাই দুঃখ!
    শুভ কামনা রইল।

  2. অভাবের তীব্র কস্টে স্বপ্ন উড়ে যায়।
    সুন্দর কবিতা।

    দাদা লেখার সেটিং নরমাল দিয়েন। অন্য সবাই যেমন দেয়। ইটালিক, বোল্ড, সেন্টার করার দরকার নেই। স্বাভাবিক ভাবে লিখুন, তাতে প্যারা গুলো বুঝা যাবে।
    শুভ কামনা।

  3. পেটের ক্ষুধা বড় ক্ষুধা। তখন সবকিছুকেই অন্ন মনে করে গোগ্রাসে গিলতে মন চায়। শোষন, বৈষম্য দূর করতে হবে তানা হলে এই হাহাকার থামবে না। ভালো থাকুন সুস্থ থাকুন

    1. অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি, কৃতজ্ঞতা,
      দিদি, শোষন, বৈষম্য দূর করতে হবে তা-ঠিক
      তবে মানুষের হৃদয় থেকে বৈষম্যতা হারিয়ে যাচ্ছে,
      হিংসা প্রতিহিংসা গ্রাস করছে।

      ভালো থাকবেন দিদি শুভ কামনা রইলো।