মূল লেখায় যান

এটাই আমার সুখ

মাছুম হাবিবীকবিতা১৩টি মন্তব্য

ভাগ্যের কলমে প্রথম শব্দটা ছিল বেদনার

সৃষ্টিকর্তা লিখে দিয়েছিলেন ছেলেটার দুঃখ আছে।

অতপর, তোমার ঝুমঝুম আগমন

শিউলির মত নেচে নেচে এসেছিলে

আমার সিলভার জীবনে।

আমি মুগ্ধ হয়ে গ্রহণ করি তোমায়!

তারপর, অনুরক্তি’র তপ্ত আচরণে

আমাকে বলেছিলে মিথ্যুক।

আমি মুচকি হেসে বলছিলাম

আমি মিথ্যুক নই

আমি মিথ্যা বলিনা।

কিন্তুু তুমি ভালোবাসার অভিনয়ে

আমার জীবনটাই নষ্ট করে দিয়েছো।

তবু তোমাকে কিছু বলবো না

তুমি ভুল কিছু করোনি

কারণ,সৃষ্টিকর্তা নিজেই বলেছিলেন

ছেলেটার দুঃখ আছে।

মোট পড়েছেনঃ ১৩৮৯জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. আমাদের সত্যটা আর কেউ জানুক না জানুক, সৃষ্টকর্তা ঠিকই জানেন। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে দোদুল্যমান জীবনে এরকম অনেক কিছুই হয়। সব সামলে নিয়ে চলাটাই জীবনের স্বার্থকতা।

    ভালো লিখেছো ভাই। লিখতে থাকো সোনেলায় তোমার মতন করে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।