মূল লেখায় যান

এখন অনেক রাত

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

আমি ভালো আছি ভালো থাকার মতো, যেভাবে ভালো থাকলে মানুষ অনুভূতি শূন্য হয়ে যায়, ঠিক তেমন ভালো।
অথচ আমায় ভালো না রাখতে কত-ইনা আয়োজন চলে প্রকৃতির রঙে-ঢঙে!

এখন অনেক রাত
আমার জানালার কোনে এখনো চাঁদ আলো ছড়ায় কখনো আধা-কখনো ভরা পুর্ণিমায়, কখনো আবার অভিমানে ছুড়ে দেয় ঘোর অমাবস্যা/
প্রবল অন্ধকার ছুঁয়ে দিতে চায় নির্ঘুম দু’চোখের তারা!

তোমার প্রতি দৃষ্টি ফিরিয়ে নেবার পরে প্রতিদিন আকাশ দেখি, যে আকাশের অবারিত নীল একদিন বেচেছিলে বেনামি প্রেমে,
বাহারী আকাশের গায়ে এখনো লেপ্টে আছে শ্রাবণের সুগন্ধি! সেখানে অজস্র প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছে শারদীয় মেঘনাদ,

বলিহারি মেঘনাদ সফেদ মেঘের মন বোঝেনা,
প্রচ্ছন্ন বৃষ্টি-বাণে বিদ্ধ করে হিয়া,
না-বোঝা প্রহসনে কি আসে-যায় নিরুত্তাপ হিয়ায়!

অ-কবিতা
ছবি-আমার।

মোট পড়েছেনঃ ১১৮৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৪টি মন্তব্য

  1. শূণ্যতা আরও অনুভুতি বাড়িয়ে দেয় আপু।
    জ্যোৎস্না গড়ে দেয় নির্মল বিরহের চল
    অঝোরে ঝরে শ্রাবণ ধারা নিভৃতে ক্ষরণতল।
    এ যে অস্ফুট চোখের জল
    আপনারে ক্ষয়ে নামে যে বেহালে অরোধ্যে অবিরল।
    ভীষণ ‍মুগ্ধতা রেখে গেলাম পাতায়।
    আন্তরিক শুভ কামনা জানবেন সতত। সুস্থ থাকুন ভালো থাকুন।

  2. শ্রাবণের গন্ধ লেগে আছে শরৎ জুড়ে, তাইতো ডাকছে মেঘ, ঝরছে ধারা অবারিত।
    পশলা পশলা বৃষ্টির ঝাঁপটা শরৎ কিন্তু লুকোচুরি খেলছে বেশ,,।নীল বেঁচে যেনো নিঃশ্ব সে।
    পেঁজাতুলো মেঘের অপেক্ষায় প্রহর গুনছে বেশ

    1. পেঁজাতুলো মেঘে সয়লাব শ্রাবণের আকাশ-বাড়ি
      লুকোচুরি চলছে নীল সাদায়,
      ওষ্ঠে হাসি আর নয়নে বরষা নিয়ে ঝরে পরে অপেক্ষার বৃষ্টি.. স্বাগত শরতে

      বুঝতে পারছিলাম না বিক্রির বানান বেচে হবে নাকি বেঁচে!

  3. শুন্যতা আছে বলেই হয়তো প্রকৃতির এত আয়োজন আমাদের একা আর অভিমানী করে তোলার। তবে এই শুন্যতার বিষে একাকীত্ব অনুভবের মাত্রাকে চরম আকারে ধারন করতে দিলেই সব চুরমার হয়ে যায়। শুভকামনা আপু সবসময়।

    1. একাকী নিঃসঙ্গতা না এলে প্রকৃতির রুপে অবগাহন করা যায় না। কিছু সময় নিজেকে একা রাখতে হয়, কিছু সময় দিতে হয় শুধুই প্রকৃতিকে।

      ভালোবাসা অবারিত 🌹🌹

    1. ❝কিছু অনুভূত হচ্ছে না ❞ এইযে অনুভূতি পাচ্ছি না এটাও একরকম অনুভব-উপলব্দি! জড় হয়ে আসলেই বেঁচে থাকা যায় না, হয়ও না। কিছু একটা তোলপাড় চলতেই থাকে।

      শুভ কামনা 🌹🌹

  4. করুণ অনুভবের প্রকাশ — “তোমার প্রতি দৃষ্টি ফিরিয়ে নেবার পরে প্রতিদিন আকাশ দেখি, যে আকাশের অবারিত নীল একদিন বেচেছিলে বেনামি প্রেমে,
    বাহারী আকাশের গায়ে এখনো লেপ্টে আছে শ্রাবণের সুগন্ধি! সেখানে অজস্র প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছে শারদীয় মেঘনাদ”,।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?