মূল লেখায় যান

এক অদৃশ্য কারাগার

সীমা সারমিনএকান্ত অনুভূতি, কবিতা১৮টি মন্তব্য

এক অদৃশ্য কারাগার 

সীমা সারমিন 

বাস করছি খোলা মেলা এক
আলো বাতাস পূর্ণ,
জানালা দিয়ে দৃশ্যমান দৃশ্য,
আর সমাজের কাছে মনে না হওয়া
এক অদৃশ্য কারাগারে।

যেখানে নেই কোন কর্ম স্বাধীনতা
এমনকি বাক স্বাধীনতাও।

আমি শুধু প্রকৃতির দৃশ্য দেখতে চাই না
পেতে চাই সান্নিধ্য,
যেখানে থাকবে না কোন ভয় ভীতি
আর চুপসে থাকা ফুলের অনুভুতি।

সদ্য ফোঁটা ফুলের মত
সজীব থাকতে চাই চিরকাল,
থাকতে চাই প্রজাপতির ডানার মতো রঙিন
বাঁচতে চাই পাখির মতো স্বাধীন।

মোট পড়েছেনঃ ৯৬৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৮টি মন্তব্য

  1. আমাদের যাপিত জীবনে এমন স্বপ্ন-সুন্দর চাওয়া গুলো
    না পাওয়ার খাতাতেই জমা হতে থাকে ।
    তবুও আমারা স্বপ্ন-দেখা চাওয়াগুলোর দিকেই তাকিয়ে থাকি আশাবাদী হয়ে ।

  2. এটি তোমার অধিকার
    জম্ন জন্মের অধিকার
    কেও পারবেনা তা শিকলে বাঁধতে।

    বাঁধলে তুমি গর্জে উঠো
    প্রতিবাদ প্রতিরোধের ঝড় তুলো,
    সঙ্গী পাবে আমায় তুমি
    সব ব্লগার সাথী হবে।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?