মূল লেখায় যান

একা কালো কাক।

মনিরুজ্জামান অনিককবিতা৪টি মন্তব্য

এক ঝাঁক শালিকের ভীড়ে জেগে থাকা একলা কাক…! 

শালিক পুষে মানুষ ..আদরে, 

প্রেমিকাকে শালিকের উত্তরসূরী বানায় প্রেমিক,

যদিও শালিক উড়তে জানে, উড়ে যায় দূরে।

কাক তবুও থাকে, রাস্তাঘাটে.. 

অলিতে-গলিতে, শশ্মাণ কিংবা কবরে।

 

এক ঝাঁক শালিকের ভীড়ে একা কালো কাক..! 

উড়ে যায়, যাক উড়ে যাক।

 

প্রাচীর ভাঙা উর্ধ্বশ্বাসে ডানা ঝাপটিয়ে

বেঁচে আছে, বেঁচে থাক।

একা কালো কাক।  ||

 

মোট পড়েছেনঃ ৮৩৬জনআজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।