মূল লেখায় যান

একমালিকানা ঘর

সাদিক মোহাম্মদকবিতা৪টি মন্তব্য

কতিপয় কাঁধে ভর করে
বয়ে যাচ্ছে এক জীবনের পরিণতি
খসে পড়েছে মায়ার গিঁট
ছায়ার আশ্বস্ত বাঁধন
বুজে গেছে আঁধারশঙ্কা-চোখ

সময়ের কারাবন্দী বুকে
আজ মুক্তির প্রসন্ন শূন্যতা
হৃদপিণ্ডে অলক্ষ্যের নির্বিঘ্ন সুখ
শ্বেতফলকে খোদাই রবে শুধু
কয়েদীর নাম
এবং দণ্ডকাল

মোট পড়েছেনঃ ৯৬জনআজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য