একটু ঘুম-হাজার চুমু
বুক পেতে দাও, রাখব মাথা,
ঘুমের খাতা
খুলবো গো ফের,
হয় যদি ঢের
প্রেমের তুফান, হাজার চুমুর
অজস্র বান,
ছুঁয়েই যাবে অধর তোমার
ঘুম হবে কি?
ঘুম হবে কি? দেখবে যদি,
টলটলে এক প্রেমের নদী
বইছে তোমার বুকের খাঁজে,
নিটোল ভাঁজে আমি যখন-
তোমার কোলের কাঠবিড়ালি
আদর- খেকো।
আদর-খেকো কাশফুলে
যেই খেলবে হাওয়া,
দুলবে বকুল, খুব বেহায়া
রাতের কোকিল, হিংসুটে মন
গাইছো তুমি তার জ্বালাতন!
প্রকৃতি কি এমনই হয়?
প্রেম বোঝেনা- নিঠুর, নিলয়।
দাও বকে খুব।
দাও বকে খুব, চাঁদের জোয়ার
এই অবেলা চাই কিগো তার?
আমি যখন
নাক ডোবাবো তোমার চুলের মেঘের
দেশে,
খুব আবেশে ঠোঁট ছোঁয়াবো ঘাড়ের
তিলে,
চোখের ঝিলে।
ঘুম হবে কি?
মোট পড়েছেনঃ ১২৩১৬জনআজ পড়েছেনঃ ০জন


২২টি মন্তব্য
আপনার জন্য এত্ত সহজ না ঘুম।
বস, এটাতো তার ঘুম নিয়ে লেখা
তা ঠিক আছে,আমি বলতে চাইছি তার এই ঘুমাবেসে আপনার ঘুমের বারোটা।
অবশ্য তার ঘুম বলে কথা।
উহু, নো বস।
জামানা খারাপ বস, কিছু পাইতে হইলে কিছু খোয়াইতে হইবে 😉
বেশিই রোমান্টিক
অসমাপ্ত প্রনয়ে একটু বেশি না হলে কি চলে :p
জাঈদ ভাই, খুব আবেগ মনে লেখা ভালো লাগলো
আর ঘুম ঐ দুচখে আসবেনা।
আসবে কবিতার ছন্দ।
দারুন।
তবেই তো কবিতা স্বার্থক হবে মুজিব ভাই 🙂
চমৎকার লাগলো বিশেষ করে কাঠবিড়ালির অংশটুকু।
ওই অংশটুকুই এই কবিতার সেরা অংশ। আমার নিজেরো খুব পছন্দের এইটুক। ধন্যবাদ
ওরে আবেগ 🙂
কি করমু ভাই, পশমের গোরায় গোরায় প্রেম দৌড়ায় যে 😉
চেষ্টা চালিয়ে যান।
গন্তব্যে পৌছেছি অনেক আগেই। আর চেষ্টা কেন?
ভালো লাগা রেখে সাথেই রইলাম কবি!
এখনো আমি কবি নই ভাই, জাঈদ বলে ডাকবেন 🙂
ভালো লেগেছে ভাইয়া।
আমারো ভাললাগা জানবেন
এতো রোমান্টিক কবিতা লেখা সবাই যেন ভুলেই গেছে। বেশ বেশ।
কবিতা প্রেমিদের রোমান্টিক না হলে চলে :p
কাব্যখানা আমার খুবি ভাললেগেছে। শুভকামনা নিরন্তর
আপনার জন্যেও শুভকামনা রইল