মূল লেখায় যান

এই সোনেলায়

বনলতা সেনএকান্ত অনুভূতি৩৮টি মন্তব্য

গুনগুনিয়ে মনের সুখে পথ চলি বৃষ্টিচাদরে মুখ ঢেকে
ফাঁকি দিয়ে আকাশকে,ভাবি পাবে না খুঁজে আমার ঠিকানা।
বৃষ্টি যে আকাশেরই খসে পড়া নীল পালক।

আবার আসিব ফিরে জলসিঁড়ির জল ছুঁয়ে,
শিশিরের সোনালি সকালে গুটিগুটি পা ফেলে
এই এই সোনেলায় আবারও,চোখজল মুছে
বিপুল কোন জ্যোৎস্নায়,জোনাকির আলো জ্বেলে।
========================================
বিরতি নিচ্ছি একটু —–পড়া ,লেখা ও মন্তব্যের উত্তর থেকেও।

মোট পড়েছেনঃ ৭০৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৮টি মন্তব্য

  1. কি যে হয় আপনার মাঝে মাঝে 🙁 প্রথম থেকে আছেন, একটি অংশ হয়ে গিয়েছেন আপনি সোনেলার । জোনাকির আলো হয়ে ফিরে আসুন আবার। অপেক্ষায় থাকব আমি আমরা।

  2. বৃষ্টি চাদরে মুখ ঢেকে আকাশ কে ফাঁকি দেয়া যায়না। আমাদেরও ফাঁকি দেয়া যাবেনা। কোথায় চললেন আমাদেরও একটু বলে যান। গুনগুনিয়ে মনের সুখে চলুন। আমরা দুখের দিনে আছি। কস্ট পেলেই চলে আসবেন।জ্যোৎস্না, জোনাকি ছাড়া কি আমরা ভালো থাকি? তবুও আপনি ভালো থাকুন। মিস করবো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?