মূল লেখায় যান

এই পথ যদি আর শেষ না হয়

হালিমা আক্তারঅন্যান্য১৪টি মন্তব্য

 

গন্তব্য এক
চলার পথ না হয় হলো ভিন্ন
কোন কালে দুজনার দেখা প্রিয়
তখন গাইবে– এ দেখাই শেষ দেখা নয়তো।

ভিন্ন পথের যাত্রী যখন
চলেছো হাজার মাইল একসাথে
একসময় দুজনেই যাবে দুজনাকে ছেড়ে।
তখন গাইবে–
আজ দুজনের দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে।

কোন এক মেঘলা রাতে
পিছনে ফেলে অতীত গন্তব্য
সোনালী ভোরের আশায়
চৌকাঠ পেরিয়ে রাজপথ ছুঁয়ে গেল পদযুগল।
নির্জনে বসে ভাবি একাকী
আমার বলার কিছু ছিল না , চেয়ে চেয়ে দেখলাম।

শুনিতে ইচ্ছে করে
একবার বলো না
আবার আসিব ফিরে, তোমার মন মন্দিরে
সন্ধ্যার গোধূলি বেলায়
যদি আসো ফিরে, আমরা গাইবো- এই পথ যদি আর শেষ না হতো

মোট পড়েছেনঃ ৯৩৮জনআজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

    1. কখন কোন পথ আমাদের কোথায় নিয়ে যায়, জানি না। একাকিত্বের পথে প্রিয়জনের সান্নিধ্যের অপেক্ষায় থাকি আমরা। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। শুভ রাত্রি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।