মূল লেখায় যান

ইস্যু ফেরিওয়ালা

মনির হোসেন মমিএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

ইস্যু নিবেন ভাই ইস্যু
আমি ইস্যু বেচে খাই
ইস্যু নিবেননি ভাই ইস্যু
আমি ইস্যু বেচে সংসারটা;বাচাই।

গায়ে আমার সীলমারা ভাই ক্ষমতাসীন-
যখন যে দল,
ইস্যু আমার ভাইব্রাদার আত্মীয় স্বজন,
একটা ইস্যু শেষ না হতেই ভাই
আরেকটা রেডি করি,
ইস্যুর চাপায় চেপে আমি জনতাকে করি কৌতুহলী।
ইস্যু নিবেন ভাই ইস্যু
আমি ইস্যু বেচে খাই
ইস্যু নিবেননি ভাই ইস্যু
আমি ইস্যু বেচে সংসারটা;বাচাই।

করোনার ইস্যু রেখে এখন
লাল নীলপরীকে ধরছি,
বাজার এখন বেশ ভাল ভাই
ভাসুরগুলোরে; বাচিয়ে দিয়ে
সালা সম্মন্ধিগুলারে ধরছি।
ইস্যু নিবেন ভাই ইস্যু
আমি ইস্যু বেচে খাই
ইস্যু নিবেননি ভাই ইস্যু
আমি ইস্যু বেচে সংসারটা;বাচাই।

কত ইস্যু গেলো পড়ে নতুন ইস্যুর ক্ষোভে
নতুন ইস্যু এলে পরে ব্যাবসা; আমার তুঙ্গে,
কানায় বলে দেখতে চাই-
বোবায় বলে বলতে চাই,
এ দেশটাতে আগাগোড়া; সবাই এখন,
বিজ্ঞ রাজনিতীবিদ ভাই।
ইস্যু নিবেন ভাই ইস্যু
আমি ইস্যু বেচে খাই
ইস্যু নিবেননি ভাই ইস্যু
আমি ইস্যু বেচে সংসারটা;বাচাই।

কতশত বিচার ভাণ্ডার আছে পড়ে মুখ থুবরে
নতুন ইস্যুর বিচার লইয়া জনতার লড়াই;
প্রশাসনের দৌড়ঝাপ আছে যেখানে বাপ,
অসহায়দের বিচার চাওয়া যেন আজন্ম পাপ।
ইস্যু নিবেন ভাই ইস্যু
আমি ইস্যু বেচে খাই
ইস্যু নিবেননি ভাই ইস্যু
আমি ইস্যু বেচে সংসারটা;বাচাই।

ছবিঃনেট

মোট পড়েছেনঃ ১০৩৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. অনেক দিন পর এমন দারুন কিছু লিখলেন,
    এক দিক থেকে ভাগ্যবান ভাবতেই পারি আমরা নিজেদের, নিত্য নূতন ইস্যু,
    একটুও বোর হতে হচ্ছে না, এই টেনেটুনে ৪/৫ বা বড়জোর ৭ দিন। নূতন কিছু পেয়ে যাচ্ছি।
    হায়রে সময়!!!!!!

  2. দারুন লিখেছেন ভাইয়া। নিত্যনতুন ইস্যু তে জনগণ বিনোদন পাচ্ছেন প্রচুর, ফেসবুক, স্যোসাল মিডিয়া কানায় কানায় টইটুম্বুর । অফুরন্ত শুভকামনা রইলো। শুভ সকাল

  3. ইস্যুর বলি মাওলানা মামুন্সহ অনেক ইসলামী ও নানান ব্যাক্তি নাজেহাল। ইস্যুর বলি অসহায় অনেক মানুষ কেউ জানেনও না তাঁর অপরাধ কি কি অপরাধে হাজতবাস।
    ডিএমপি কমিশনার সাব বললেন পরিমনি সাকলায়েন এর বিরুধদ কমপ্লেইন করেনি তাই আইঙ্গত পদক্কেপ নেয়া যায়নি। আর মাওলানা মামুনের বউ রিসোর্টে গিয়ে কমপ্লেইন করেছিল!!!!
    এই হলো আমাদের জাতীয় বেস্যাদের দের খেলা।

  4. ভাসুরের নাম নেয়া নিষেধ আছে সেই সমাজ শুরুর পর থেকে।
    তাই ভাসুরের নাম নেয়া যাবে না।
    ভাসুরদের রাতের আসরে যে নেশ্র পানি ছিটানো হয় তাতে বড় নেশা হয়,, তার জন্য নীলপরিদের ধরে কেি নাস্তানাবুদ।
    ইস্যুর কোনো যেনো কমতি নেই,,,
    চমৎকার একটা পোষ্ট। কষে চড় মারার মতো নির্লজ্জতার মুখে।

  5. তিনবেলা ইস্যু খেয়ে বেঁচে থাকার দেশে এখন ইস্যু ফেরিওয়ালাদেরই জয়-জয়কার। প্রতিটি ইস্যুর বোনাস অফারও আছে। অসহায়দের ইস্যু হওয়ারও ক্ষমতা নেই।

    প্রতিবাদী লেখায় সাধুবাদ জানাচ্ছি মমি ভাই।
    আরও লিখুন।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?