মূল লেখায় যান

ইচ্ছে হলেই আসতে পারো

মোকসেদুল ইসলামকবিতা১২টি মন্তব্য

আমার মনের ত্রিসীমানায় তুমি যখন খুশি আসতে পার
তোমার জন্য একটা অবারিত আকাশ রেখেছি আমি
যার এককোণায় রেখেছি বৃষ্টি যাতে তুমি মনের মতো নাইতে পার
একাপাশে রেখেছি সকালের মিঠে রোদ তুমি খোলা পিঠে বসতে পার
আর একপাশে রেখেছি আমার লোমশ বুকের ভালোবাসা
ইচ্ছে হলে মাথা রেখে ঘুমাতে পারো।
আমার মনের ত্রিসীমানায় যখন খুশি তুমি আসতে পার
এখানে বাঁধা ধরার নিয়ম নেই
রাজনৈতিক হত্যা নেই, হরতাল নেই, অবরোধ নেই, গুম নেই
তুমি যখন খুশি আসতে পার।

মোট পড়েছেনঃ ৭৮৬জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য