মূল লেখায় যান

আশা

সিকদার সাদ রহমানকবিতা২০টি মন্তব্য

♥#আশা♥

আশায় রইলাম বেঁধে বুক
শত তৃষ্ণা অবহেলায় পাব সুখ,
ডুবে যাওয়া কায়া মাঝ দরিয়ায়
কে আসছে ঐ, ঝাপসা দেখায়
হয়তোবা আশা, ভাসছে ভেলায়।

ক্ষীণ দৃষ্টি কোন মতে চায়
আসে যদি কেহ, এ অবেলায়।
অলীক কল্পনাও এক ধারা চাওয়া,
কে করবে বিচার,
যত পাওয়া না পাওয়া?

পরিশ্রান্ত বিশ্রাম দেহে অকাল প্রয়াত
কালে কাল যায়, আসে বিষন্ন প্রভাত।

#সিকদার_সাদ_রহমান
০৭-০৫-২০১৯

মোট পড়েছেনঃ ৯০৫জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. ভালো লিখেছেন ভাই, লেখা চালিয়ে যান। আর হ্যা, অন্যদের লেখাও পড়ে আপনার মুল্যবান মন্তব্য জানাবেন। এতে সবাই অনুপ্রেরিত হই।

    ভালো থাকবেন, শুভেচ্ছা রইলো।

  2. আহা আশা!! বিষন্ন প্রভাত চাইনা। আসুক আলো ঝলমলে রৌদ্রস্নাত প্রভাত। অনেক ভালো লিখা। শুভ কামনা তোমার জন্য। ম্যাগাজিনের জন্য আরো লেখা দাও।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।