মূল লেখায় যান

আমি তোমাদেরই এক ভাই (এক পথশিশুর স্বপ্নের কথা)

নীলকন্ঠ জয়একান্ত অনুভূতি, কবিতা, বিবিধ, সমসাময়িক১৬টি মন্তব্য

ছোট এক পথশিশু। ঘর নেই, খাবার নেই, দিন চলে যার ক্ষুধার সাথে লড়াই করে, প্রকৃতির সাথে – নিয়তীর সাথে যুদ্ধ করে। তারও যে অনেক স্বপ্ন থাকে জেনেছি কি কখনও? তেমনই এক পথশিশুর স্বপ্নের কথা শুনাবো আজ।

শিরোণামঃ আমি তোমাদেরই এক ভাই

আমি তোমাদেরই এক ভাই;
আমারও আছে একমুঠো স্বপ্ন-
রঙিন ফ্রেম বাঁধা; অথচ দুরন্ত-
ভঙ্গুর অথবা নির্লিপ্ত।
এই স্বপ্নই আমায় বাঁচতে শেখায়-
পাখির মতো গাইতে শেখায়’
উড়তে শেখায় ডানা মেলে দূর-দিগন্ত।
এমন একটা স্বপ্ন-
যে স্বপ্নখানি দেখতে আমি চাই;
কারণ, আমিতো তোমাদেরই এক ভাই।
জীর্ণ-শীর্ণ, অতি ক্ষীণকায়।

আমার স্বপ্নে মানুষ আছে,
আছো তুমি,তোমরা অথবা আছি আমরা সকলে;
আমার স্বপ্নে নিপীড়িতের কথা আছে-
বেঁচে থাকার আশা আছে;
দুমুঠো অন্ন আছে,আছে ছোট্ট এক কুঁড়েঘর-
যে ঘরে মিশে আছে সুখ অনন্ত।
এমন একটা স্বপ্ন-
যে স্বপ্নখানি দেখতে আমি চাই;
কারণ, আমিতো তোমাদেরই এক ভাই।
নিঃস্ব এক পথের শিশু, স্বপ্ন অতিকায়।

 

পথশিশুদের আর নয় অবহেলা।
মোট পড়েছেনঃ ২২১২জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

    1. না আপু গান লেখা- কবিতা লেখা আমার কাজ নয় মনে হয়।যা মনে হয় তাই লিখি। জেমস আমার অনেক প্রিয়। তার কন্ঠে গান হয়ে আসলেতো ধন্য হতাম।

      দরিদ্র মানুষের সাথে এবং পথশিশুদের সাথে কাজ করছি কয়েকটি বছর ধরে। অবহেলিতদের হয়ে তাই এই লেখা।
      শুভেচ্ছা।

  1. আমি তোমাদেরই এক ভাই;
    আমারও আছে একমুঠো স্বপ্ন-
    রঙিন ফ্রেম বাঁধা; অথচ দুরন্ত-
    ভঙ্গুর অথবা নির্লিপ্ত।
    ———- এ যেন অবহেলিত মানুষের মনের দর্পণ।। (y)

  2. অনেক অনেক ভালো লেগেছে পোস্ট টি ।
    আমরা নিজেদের উপরের মানুষ ভেবে পথ শিশুদের অবজ্ঞা , অবহেলা করি
    যা কোন ক্রমেই উচিৎ নয় ।

    নীল কন্ঠ পথ শিশুদের নিয়ে কাজ করছে জেনে গর্বিত হলাম
    আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নীল কন্ঠকে ।

    কাজের ধরন , পরিধি , অগ্রগতি নিয়ে ধারাবাহিক একটা লেখা লিখলে , অন্য ব্লগারগন উদ্বুদ্ধ হতেন এ বিষয়ে।
    শুভ কামনা ।

    1. ভালো বলেছেন। ব্লগে প্রকাশ করলে আবার কেউ বিজ্ঞাপন মনে করে কিনা সেই ভয়ে কোথাও লিখি না।

      তবে এ বছর জানুয়ারীর শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে বিডি ব্লগ Ruins of Poverty’র পাশে দাঁড়িয়েছিলো ।
      আশা করছি সোনেলাও আমাদের সাথে থাকবে। অনুমতি পেলে গ্রুপ সম্পর্কে একটা ধারাবাহিক পোষ্ট দিবো।

      ভালো লাগলো সকলের মতামত পেয়ে। শুভেচ্ছা জিসান ভাইকে।

    1. এটা স্যাডের ইমো হবার কথা ছিল কিন্তু পথশিশুদের ভাগ্যের নির্মম পরিহাসের মতই বিগস্মাইল হয়েছে। আমরা পথশিশুদের নিয়ে যেমন তুচ্ছতাচ্ছিল্য করি আমার ইমো তাই হয়েছে।ধন্যবাদ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।