আমি খুজি চশমাবিহীন তোমাকে
এক সময় অনেক চেষ্টা করেছি ,নিজেকে বুঝিয়েছি ,তোমাকে বুঝানোর চেষ্টা করেছি ,তুমি বুঝতে চাওনি । তোমার চোখে ছিল রঙিন চশমা । সাদাকালো এই আমাকে তখন তোমার মনে হয়েছে বাগানের আগাছাঘেরা বরই গাছ। পরিচর্যা না করলেও যে বড় হবে, ফল দেবে এবং তোমার বাগানেই থাকবে। কিন্তু তুমি ভুল করেছিলে। আমি ছিলাম আগছায় ঢাকা কৃষ্ণচূড়া । যখন তোমার আঙিনা ছেড়ে আমি বেড়ে উঠলাম , লাল ফুলে রঙিন হলাম তখন বসন্তের নতুন আলোয় তোমার চোখ গেলো ঝলসে, তোমার রঙিন চশমা তোমাকে বাচাতে পারলো না। এখন আমার সাখায় বাসা বাধতে আসে হলুদ পাখি,কাকাতুয়া।
কিন্তু এখনও আমি খুজি চশমাবিহীন তোমাকে।
মোট পড়েছেনঃ ৭৪৯জনআজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য
চশমাবিহীন তাঁকে যেন খুজে পায় এই যুবক 🙂
ধন্যবাদ । কিন্তু রাস্তায় যে ধুলো তাতে খুজে পেতে পেতে বৃদ্ধ হয়ে জাওয়ার সম্ভাবনা আছে ।
হলুদ পাখি আর কাকাতুয়ার ভিড়েও
লেখক খুঁজে পাক নিরবিচ্ছিন্ন আনন্দ যার অপেক্ষায় সে অনেক কাল ।
মানুষ হয়ে ফিরে আসুক । আপনাকে ধন্যবাদ ।
অল্প কথায় চমৎকার লেখা , আশা ।
আশা নিয়েই বেচে আছি ।
আপনার অপেক্ষার প্রহর যেন শেষ হয়… 🙂
শুভকামনার জন্য ধন্যবাদ ।
চশমা ফেলেই সে আসবে ,
এমন প্রতিক্ষা বিফলে যেতে পারে না ।
আপনার মুখে ফুল চন্দন পড়ুক । 🙂
ধুর, এত্ত এত্ত খোঁজাখুঁজির কী আছে ?
পাখিদের আকাল পড়েছে বলে তো মনে হচ্ছে না ।
আমি মনে হয় শিকারি হিসাবে খারাপ। 🙁 । তাই কাজ হচ্ছে না ।
জীবনে একবার হলেও যেন খুঁজে পান সে কামনা কইলো ভাইজান।
আপনারে ধন্যবাদ ।
লেখা ছোট্ট হলেও গভীরতা অনেক! ভালো লাগলো… শুভ দুপুর।
শুভ দুপুর।পড়ার জন্য ধন্যবাদ ।
পেয়ে যাবেন অবশ্যই । তখন যেন আমাদের ভুলে না যাওয়া হয় 🙂
পেয়ে গেলে আপনাদের ভুলে যাওয়ার সম্ভবনা প্রবল । 😛
পেয়ে যাবেন 🙂