মূল লেখায় যান

আমার স্মৃতি—৭১ (প্রথম পর্ব)

সৈয়দ আলী উল আমিনইতিহাস৭টি মন্তব্য

আমি তখন চট্টগ্রাম কমার্স কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র । উজ্জ্বল তরুণ, তারুণ্যের আগুণ  দেহে ও মনে । আমি  ছোট বেলা থেকেই  শান্ত কিন্তু তেজি এবং সাহসী, তাই ভয় কখন আমাকে ভয় দেখাতে পারেনি । সেই সময় চট্টগ্রামে আমাকে আমিন বললেই প্রায় সকলেই চিনতো কারণ আমি রাজনৈতিক সচেতন ছিলাম, সেই কারণে আমার বিশাল বন্ধু মহল ছিল । আরও চেনার কারণ ছিল  আমার দুরন্ত পনার জন্য কিন্তু মার্জিত । যাই হোক ফিরে আসি ৭১এ । তখন পাকিস্তান । রাজনৈতিক অস্থিরতা চলছে, বুঝতে পারছিলাম কিছু একটা ঘটবে , কিন্তু কি? পূর্ব পাকিস্তানের প্রায় ৯৭% জনতার বুকে আগুণ ।  একটি চাওয়া আমাদের বিজয়ের অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে, হবেই । আর আমি মুসলমান তাই আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি ইসলাম কখনও বিপদগ্রস্ত  হয় না । ইসলাম থেকে বিচ্যুত ঘটলেই মুসলমানদের পতন ঘটে । আমি সেই সময় থেকেই বুঝতাম পাকিস্তান আর ইসলাম এক নয় । পাকিস্তানে ইসলামকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছে কিন্তু ইসলামকে কখনও অবলম্বন করা হয়নি । দীর্ঘ দিনের  ক্ষোভের আবেগ এবং আগুণ ঘরে ঘরেই জমাট বেঁধে ছিল । সকলেই চাচ্ছিল ভবিষ্যৎ কর্মপন্থার একটি ধারাক্রম নির্ধারণ কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা ছারা স্বাধীনতা ঘোষণা বিপর্যয় টেনে আনে, এবং ৭ ই মার্চ বঙ্গবন্ধু  বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম । আমার স্বল্প জ্ঞানে এইটুকু বুঝতাম ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া আকস্মিক ভাবে স্বাধীনতার ঘোষণা বিপর্যয় টেনে আনতে পারে ।

মোট পড়েছেনঃ ৯৮৬জনআজ পড়েছেনঃ ০জন

৭টি মন্তব্য

  1. শ্রদ্ধেয় সৈয়দ আলী উল আমিন সাহেব আপনাকে নমস্কার । সময়ের কারণে এই সোনেলা ব্লগের অনেকের লেখাই আমার মন দিয়ে পড়া হয় না । যার কারণে কারো লেখায়ও মন্তব্য দিতে পারিনা, যেমন আপনার লেখায়ও । তবে সাহেব, আপনার এই লেখনী পড়ে খুবই ভালো লেগেছে । ভালো লাগার কারণও আছে, তাহলো, আমি নিজেও মুক্তিযুদ্ধ দেখেছি তাই ।
    লিখতে থাকুন, আমরা পড়বো আপনার মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা বিষয়ক লেখা । ধন্যবাদ অজস্র, ভালো থাকবেন আশা করি ।