আমাদের গল্প
আমাদের যত প্রেম
বুকের ভেতর ঝড়
পুষেছি যত কষ্ট
জমিটায় অনুর্বর।
আমাদের যত চাওয়া
আর হবেনা পাওয়া
ভীড় ঠেলে এসে উঠে
ঐকতানে গাওয়া।
এখানেই শেষ
আর হবেনা দেখা
এখানেই শেষ
যত গল্প কবিতা লেখা।
এই সংগীতের সুর
আর উঠবে না ভেসে,
কোন মুখরিত বিকেলে
উল্লাস হর্ষে হেসে।
হয়তো কোন চিলেকোঠায়
আর হবেনা বসা
দুজনায় ছুঁয়ে থাকা হাত
ছুটে যাবে অকস্মাৎ।
আমাদের এই দেখা দেখির গল্প
মনে পড়বে অল্প স্বল্প।
ক্ষনিকের এই মিলন
ইনিয়ে বিনিয়ে আলিংগন
একত্রে রংধনু দেখা,
আমার হাতে
তোমার আংগুল দিয়ে লেখা।
ক্ষনিকের এই গীতি
রয়ে যাবে হয়ে স্মৃতি
শূন্য খেয়ায় ভাসিয়ে দেয়া তরী
দুঃখগুলো ফিরিয়ে দেবে ভরি।
মোট পড়েছেনঃ ১০৪৩জনআজ পড়েছেনঃ ০জন


৭টি মন্তব্য
সুন্দর উপস্থাপন ।ভালো থাকুন।
দারুন লেখুনি।
ভালো লেগেছে, শুভ কামনা রইল।
কবিতায় গল্প পেলাম। এতো বোনাস! ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো
দারুণ কাব্যকথন দাদা।
চমৎকার লেখা — আমাদের এই দেখা দেখির গল্প
মনে পড়বে অল্প স্বল্প।
— শুভেচ্ছা।
সব দেখা পাওয়া বসা খাওয়া
সকল অবস্থায় অবস্থা হোক এই মোর চাওয়া।
যখন হয়েছে পুর্ন তখন হবেনা কেন, হবেই।
অসাধারণ কাব্যকথন পড়ে ভালো লাগলো খুব,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা ।