মূল লেখায় যান

আব্বাসউদ্দীন আহমেদ

নবকুমার দাসকবিতা১১টি মন্তব্য

আব্বাসউদ্দীন আহমেদ

নবকুমার দাস

আজও কি ফান্দে পড়িয়া বগা কান্দে তোর্সাপাড়ে ?

কেমন আছেন গাড়িয়াল ভাই, মৈষল বন্ধু,

আমার মাহুত বন্ধুরে?

কি ওই কাজল ভ্রমরা রে কোনদিন আসিবেন বন্ধু ক’য়া যাও,ক’য়া যাও রে,

কত রব আমি পন্থের দিক চাইয়্যা রে ?”

 

দরিয়া চটকা সুরে আজো বুঁদ হয়ে থাকি সহজিয়া গানে ।

কেমন আছেন আব্বাসউদ্দীন , ভাও প্রবল মরমিয়া গানে ?

আজো উদ্বেল রংপুর, গোয়ালপাড়া,তুফানগঞ্জ, কোচবিহার আন্তরিক উচ্চারণে গাড়োয়ান গানে,

পোড়া এ শহরে

সারিন্দা পিন্দিরা সুরে আজো ভেসে যাই স্বপ্ন ঘোরে অমল উত্তরে,মানসাই সিঙ্গিমারি উজানে …

মোট পড়েছেনঃ ১১৫০জনআজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. শ্রদ্ধেয় শিল্পীর কালজয়ী গানগুলো নিয়ে সুন্দর কবিতা দিয়েছেন। এই গান গুলো মানুষের মনে ও স্বরে বেঁচে আছে/ থাকবে সব সময়।
    শুভ কামনা নিরন্তর 🌹🌹

    1. ঠিক তাই । আব্বাসউদ্দীনের গানগুলি মানুষকে খুব সহজেই কাছে টানে । দৈনন্দিন জীবনের ছবি ও অনুভব ঋদ্ধ তাঁর গান মালা । আমার বেশ ভালো লাগে । ধন্যবাদ দিদিভাই ।🙏🌿