আবার সঙ্গে নে আমায়
আবার ফিরে এলে জোনাকির দল
সন্ধ্যা পেরিয়ে উঠোন জুড়ে মৃদু বাতাসের স্লান
তোর শাড়ির সবুজ রঙের ছোঁয়া কিছু আলাদীনের প্রলাপ, কপালে জমা মুক্তা দানা ঘাম।আবার তোর কাঁধে মাথা রেখে দেখবো তাঁরার দল
স্থবিরতা জীর্ণতা করেছে রক্তের দাবানল
খামচে ধরে রাখা কিছু স্বপ্নই শেষ সম্বল
আঙুলের ফাঁকে দূরত্বের পরিমাপ
গিয়েছে আটকে গলায় কথার অভিমান।
- আবার পাশে চল,আবার তোর উষ্ণ ঠোঁটে আমায় জানিয়ে দে আহবান।
আবার তোর অলিগলি হেটে ভাঙতে চাই দেয়াল।
আবার সঙ্গে নে আমায়….
মোট পড়েছেনঃ ৬৬৭জনআজ পড়েছেনঃ ০জন


১১টি মন্তব্য
আবার সঙ্গে নে, নতুন করে আবার শুভ সূচনা হোক। দারুন লেগেছে। ভালো থাকুন সুস্থ থাকুন
ধন্যবাদ
ভালো লাগা অবিরাম ।
ধন্যবাদ প্রিয়
তা তো ঠিকই। দেয়াল ভেঙ্গে নতুন করে দেখা দিক আবার। ফিরে পাক প্রাণ চাঞ্চল্যতা
ধন্যবাদ প্রিয় কবি
চমৎকার কবি
অনেক শুভেচ্ছা রইল———-
ধন্যবাদ আপনাকে
আবার পাশে চল,আবার তোর উষ্ণ ঠোঁটে আমায় জানিয়ে দে আহবান।
আবার তোর অলিগলি হেটে ভাঙতে চাই দেয়াল।
আবার সঙ্গে নে আমায়….
চমৎকার লিখেছেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করবার জন্য
শুভেচ্ছা অবিরত।