মূল লেখায় যান

আবরার একটি নদীর নাম

কামরুল ইসলামকবিতা১৬টি মন্তব্য

শিরায়, উপশিরায়, ধমনীতে প্রবাহিত
পঞ্চান্ন হাজার বর্গমাইল জুড়ে বিস্তৃত
আবরার একটি নদীর নাম ।
এখানে প্রবাহ আছে, গভীরতা আছে
ত্রিশ লক্ষ শহীদের প্রাণ দানের রক্ত আছে
মায়ের হারানো সম্ভ্রম, বোনের মুছে যাওয়া মেহেদি রঙ
প্রিয়তমার শরীরে সাদা থান বেষ্ঠিত
লাল সবুজে উড়ানো স্বপ্ন আছে ।

আবরার একটি নদির নাম
এখানে একটি বাঁক রুদ্ধ হলে
জেগে উঠে লক্ষ কোটি স্বর
গর্জে উঠে উত্তাল তরঙ্গে, প্রতিবাদী কন্ঠে
একাত্মায় মিশে যায়, রাজ পথের মোহনায়
শ্লোগানে শ্লোগানে কম্পিত হয়
ঝরণার গতিধারা, মুক্তির অভিসারে ।

মায়ের চোখের জলে’ বহমান
আবরার একটি নদীর নাম ।
~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১০/১০/১৯
ঢাকা

মোট পড়েছেনঃ ৮৬৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. কবিতা পড়ে রোমকূপ দাঁড়িয়ে গেলো। সত্যি এ কোন বর্বরতা? এমন অসভ্য সমাজ, শিক্ষা এসব আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশে চাইনি কখনওই।

    ভালো লিখেছেন ভাই।

    1. সর্বোচ্চ বিদ্যাপীঠের যদি এই অবস্থা হয়, তাহলে নিন্মস্তরের আবস্থা চিন্তা করা যায় না,
      নতুন প্রজন্ম কি শিক্ষিত তৈরী হচ্ছে, নাকি ঘাতক তৈরী হচ্ছে, সন্দেহ বেড়েই চলেছে ।

      ধন্যবাদ, ভাল থাকুন

  2. একদল নদী হত্যায় উম্মত্ত হয়, আরেকদল নদী রক্ষায় নিজেদের বিলিয়ে দেয়। আবরার এর আত্মার শান্তি কামনা করি। আল্লাহ তায়ালা ওকে চিরশান্তির স্থান দিন। আমিন।

    সুন্দর, হৃদয়গ্রাহী লেখা লিখেছেন কামরুল ভাই।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?