মূল লেখায় যান

আজও ভুলিনি

হালিমা আক্তারকবিতা২১টি মন্তব্য

১৯৭১

২৫ মার্চ রাত ,

সারাদিনের কর্ম ব্যাস্ত মানুষগুলো

ফিরে ছিল রাতের কোলে ,

হয়তো কেউ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল

কেউ বা অপেক্ষা করছিলো ,

অথবা কোন বাসার ড্রইং রুমে চলছিল উত্তপ্ত আলোচনা |

কী হবে ? স্বাধীনতা নামক হারানো পাখিটি ফিরে আসবে কী বাংলার বুকে |

হঠাৎ রাতের আকাশে ছুটে এলো শকুনের দল

হিংস্র হায়েনার থাবার আগুন

ছড়িয়ে পড়লো চারিদিকে |

ভেঙে গেলো রাতের নীরবতা

মানুষরূপী কুকুরের আঁচড়ে

ছিন্নবিন্ন হলো বাংলার ভূমি |

সারা শহর জুড়ে লাশের মিছিল

ঘুমন্ত জাতির উপর

হায়েনার পাশবিক নির্যাতন

কে দেখেছে ! কোথায় ! কখন !

দেখেছে বাংলার মাটি ও মানুষ

দেখেছে বাংলার প্রতিটি ধূলিকণা |

রক্তের দামে কেনা স্বাধীনতা

সেই কালো রাতের ক্ষত

ভুলিনি আজও আমরা |

 

মোট পড়েছেনঃ ১৪২৭জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. পঁচিশ মার্চের এ রাতের বিভীশিকাময় তান্ডবের কথা আমরা শুনেছি। না জানি কত ভয়ংকর ছিল। যাদের মেরে ফেলেছে সে এক অপুরনীয় ক্ষতি। শ্রদ্ধা জানাই সেই সব ত্যাগীদের।

  2. স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা ও শুভকামনা রইলো। প্রথম পোস্টেই স্বাধীনতা নিয়ে লেখার জন্য অফুরন্ত ধন্যবাদ। সোনেলার আঙ্গিনায় স্বাগতম। ২৫শে মার্চের তান্ডব সুন্দর করে উপস্থাপন করলেন। কালরাতে কত শত জীবন হারিয়ে গেল। তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা। ভালো থাকুন সুস্থ থাকুন। নিয়মিত লিখুন

  3. বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির এই সুবর্ণজয়ন্তীতে কৃতজ্ঞচিত্তে স্মরণ করি দেশমাতৃকার স্বাধীনতায় অকাতরে নিজের জীবন বিলিয়ে দেয়া শহিদদের এবং জীবিত সকল মুক্তিযোদ্ধাদের। লক্ষপ্রাণের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতার শৌর্যবীর্য অক্ষুণ্ণ রাখার দায়িত্ব এ দেশের প্রত্যেক মানুষের। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আজকের দিনে এটাই হোক আমাদের শপথ।

  4. সে রাতের কথা যেখানেই যতবার শুনেছি,শিউরে উঠেছি। না জানি তখনকার মানুষ গুলো আজও সেইরাতের বীভৎসতার স্মৃতি নিয়ে কেমন করে বেঁচে আছেন!
    সোনেলা ব্লগে আপনাকে স্বাগতম। প্রথমে এলেন কমেন্ট দিয়ে, এই প্রথম লেখা দিয়েছেন। শুভেচ্ছা ও শুভ কামনা রইলো। নিয়মিত লিখুন, ভালো থাকুন 🌹🌹

  5. এ ইতিহাস ভুলবার নয়।
    সেদিনের নির্মমতা আজও বাঙালী হৃদয়কে ক্ষত বিক্ষত করে।
    আন্তরিক মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম নিরন্তর।