আঙিনায় মধ্যবয়স্কা চাঁদ

পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ
আমার দেখা এই নতুন সভ্যতার পতন কোথায়;
জানেন গল্প বলি–
মধ্যবয়স্কা চাঁদ উঠে আঙিনায়। আলোকিত ধনুকে জীবন শিখে সদ্য যৌবন মুখস্থ আমার পুরুষ। না আলো,না অন্ধকার- চাঁদের ঢেকে রাখা অঙ্গীকার।
কেন বলছি জানেন–
প্রথম গন্তব্য, প্রথম আলো নিভে গেলে কাপুরুষের বৈধ চেহারায়।একাকীত্বের থাবা সামলাতে শপথ নিলে দেহ পাড়ার বণিকের মতো। যৌবন মুখস্থ পুরুষ গিলে চাঁদের কলঙ্ক।
শুনবেন, একদিন শেষপ্রান্তে–
সভ্যতার স্তরে লাঙ্গল চালায় অসভ্যতার নগ্ন চাষী
প্রজন্মের দেহে গন্ধ ফুটে- কে নৈতিকতার সর্বনাশী?
নেত্রকোনা, ময়মনসিংহ।
মোট পড়েছেনঃ ৯২১জনআজ পড়েছেনঃ ০জন




২১টি মন্তব্য
মধ্যবয়স্কা চাঁদ উঠে আঙিনায়। আলোকিত ধনুকে জীবন শিখে সদ্য যৌবন মুখস্থ আমার পুরুষ। না আলো,না অন্ধকার- চাঁদের ঢেকে রাখা অঙ্গীকার।
অনবদ্য উপস্থাপন
অফুরন্ত ধন্যবাদ আপু
ভালোবাসা নিবেন💕
সমাজের বাস্তবতা! কবিকে শুভেচ্ছা।
অফুরন্ত ধন্যবাদ দাদাভাই 💕
অভিনন্দন হাফ সেঞ্চুরীর।
শুভকামনা
আপু,অগ্রীম অভিনন্দন আপনাকেও।
আর দুইটা পোস্ট দিলে আপনিও হাফ সেঞ্চুরির রেকর্ড গড়বেন ৭ মাস অল্প কিছুদিন বেশি নিয়ে।
অভিনন্দন ছোট ভাই। অর্ধশত পোস্টের জন্য।
অনবদ্য লেখনী তোমার।
ধন্যবাদ বড় আপু 💕
হাফ সেঞ্চুরী পোস্ট এর জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।
দ্রুত সেঞ্চুরী চাই,
শুভ কামনা।
সেঞ্চুরি অবশ্যই করবো ভাইয়া 💕
আমার মতো দ্রুততম হাফ সেঞ্চুরির আর কেউ করে নাই মনে হয় 💕
তুমিই দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান 🙂
আমি গর্বিত । নতুন ধাঁচের লেখা নিয়ে আসবো এখন সোনেলায়, ইনশাআল্লাহ।
চমৎকার লিখা- ভিন্নতায় প্রকাশনা।
অভিনন্দন হাফ সেঞ্চুরির জন্য।
ধন্যবাদ ভাইয়া 💕
আপনার একটা চমৎকার গুণ
তা হলো- নিত্য নতুন শব্দের অলংকারে উপমা।
বেশ ভাল লাগে
দোয়া করবেন ভাইয়া 💕
এই ধারাবাহিকতা যেন বজায় থাকে ।
কবিতায় হাফ সেঞ্চুরীর অভিনন্দন।
আঙিনায় মধ্য বয়স্ক চাদ….
অন্য রকম শব্দ চয়ণ।
শুভ কামনা রইল ১০০তম এর জন্য।
ধন্যবাদ ভাইয়া 💕
শুনবেন, একদিন শেষপ্রান্তে–
সভ্যতার স্তরে লাঙ্গল চালায় অসভ্যতার নগ্ন চাষী
প্রজন্মের দেহে গন্ধ ফুটে- কে নৈতিকতার সর্বনাশী?
সমাজের বাস্তবতা, শুভ কামনা।
ধন্যবাদ জানাই দাদাভাই
আপনাকেও ধন্যবাদ ও বিজয়ের সোনালী শুভেচ্ছা রইলো।