মূল লেখায় যান

আই এম ম্যারিড

শামীনুল হক হীরাঅণুগল্প১১টি মন্তব্য

রাস্তায় যেতে যেতে একটা মেয়ে দেখলাম,
অনেক কষ্টে ঠিকানা সংগ্রহ করে,
রাত আনুমানিক দেড়টার সময়,
পাশের বাড়ির বার তলা ছাদ থেকে-
একটা বড় গোলাপ চুরি করে,
দেয়াল টপকানোর সময় লুঙ্গী গেল ছিঁড়ে,
পায়েও পেলাম ব্যাথা,হাত গেল কেটে,
দশ মাইল হেটে ক্লান্ত হয়ে-
মেয়েটির বাড়ি গেলাম,দেখি চীনের প্রাচীর,
তা টপকাতে গিয়ে হাত ভাঙ্গে,
পোলাপটাকে কোন রকমে কামড়ে ধরে,
ওই পারে গেলাম,বাথরুমের পাইপ বেয়ে-
চারতলায় উঠলাম,জানালা দিয়ে তার-
রুমে ঢুকলাম,ফুলটা মুখথেকে নিয়ে,
মেয়েটির হাতে দিলাম,আর বললাম-
আমি তোমায় প্রথম দেখায়-
অনেক ভালবেসে ফেলেছি,
এটা তোমার জন্য।
তার উত্তরে মেয়েটি সুন্দর করে বলল-
কষ্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আই এম ম্যারিড।

মোট পড়েছেনঃ ৯৩০জনআজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. খুব সুন্দর কৌশলে অল্পতে সুন্দর চিত্র ফুটে তুললেন প্রিয় কবি।
    ভাঙ্গা হাত নিয়ে পাইপ বেয়ে চারতলায়, প্রেমের জন্য সব সহ্য করা যায়।
    মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা অন্তহীণ।

  2. হায়রে ! প্রেমের জন্য কতকিছু করে রে পাগল প্রেমিক। শেষপর্যন্ত বিবাহিত নারীর কাছেই সব বিলীন হয়ে গেল?কঠিন প্রেম ! ভালো থাকুন সুস্থ থাকুন মহা পাগল প্রেমিক। শুভ রাত্রি

  3. হায়রে ! ভালোবাসা তোমার এতো শক্তি, কিন্তু এখন দাওনি ধৈর্য য় অপরের জিনিসে হাত দেওয়া বারণ তা বুঝনি! দারুন শামীম ভাই। কবিতা না হয়ে অনুগল্প সিলেক্ট বুঝলাম না।