মূল লেখায় যান

আইসক্রিম চা

সুরাইয়া পারভীনঅন্যান্য৩০টি মন্তব্য

সব সময় একই রকম চা খাওয়া হয়। হয় রং চা নয় দুধ চা অথবা সবুজ চা। এই খেয়ে খেয়ে চায়ের প্রতি অরুচি এসে গেছে। তো একদিন ভাবলাম এমন একটা চা বানাতে হবে যাতে  দুধ থাকবে আবার রং চায়ের স্বাদও থাকবে ষোলো আনা। যেই ভাবা সেই কাজ।

পাত্রে পরিমাণ মতো পানি দিলাম। তারপর তাতে দুটো সাদা এলাচ, দুটো দারুচিনি স্টিক, দুটো তেজ পাতা, চার/পাঁচটা লবঙ্গ আর দুই চা চামুচ চা-পাতা দিয়ে ঢেকে চুলা জ্বালিয়ে দিলাম। অন্য দিকে দুধ জাল করে বেশ কিছুটা ঘন করে নিলাম। চা-পাতাসহ পানি ফুটিয়ে এলে ছেকে কাপে নিলাম। এবার তাতে আগে থেকে ঘন করে রাখা দুধ মিশিয়ে নিলাম।

আমার সমস্ত রান্না আগে যে চেখে দেখে সে আমার তিতলী সোনা। তিতলী যদি শোনে আমি দুধ চা বানাচ্ছি তবে সে কিচেন থেকে সরে না। এই ফাঁকে আমিও একটু জ্বালাই তাকে। শুধু একবার বলতে হবে তোমাকে দেবো না। ব্যস কান্নাকাটি শুরু। পরে অনেক সেধে সেধে হাতে পায়ে ধরে খাওয়াতে হয়। ওর পছন্দের খাবার হলেই আমার মজা করতে ইচ্ছে করে। সে যা হোক এবার আসল কথায় আসি।

মেয়েকে বললাম আম্মু খেয়ে দেখো তো কেমন হয়েছে। সে মুখে দিয়ে বললো আম্মু এটা তো আইসক্রিমের মতো হয়েছে। তারপর আমিও মুখে দিয়ে দেখলাম সত্যিই তো! একদম আইসক্রিমের মতো হয়েছে। আগে পনেরো টাকা দামের একটা আইসক্রিম পাওয়া যেতো। যেটাতে মসলার ফ্লেভার থাকতো। ওই আইসক্রিম আমাদের খুব পছন্দ ছিল। দিনে দুটো তিনটে খেয়ে নিতাম। এখন আর পাওয়া যায় না। আইসক্রিমের নাম মনে নেই। তিতলী প্রায় প্রায় বলে আম্মু আইসক্রিম চা খাবো। দাও না বানিয়ে। এরপর থেকে এই চায়ের নাম হলো আইসক্রিম চা। স্বাদ বদলের জন্য সপ্তাহে দুদিন বানাই এই আইসক্রিম চা

আইসক্রিম চায়ের ছবি

মোট পড়েছেনঃ ১৪৯৫জনআজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. খুব সুন্দর নাম দিয়েছেন আইসক্রিম চা। রং চায়ের সাথে দুধের মিশ্রন ভালোই লাগে। আমার এক ছাত্রী আমাকেকে বানিয়ে খাইয়েছে। প্রথম অবাক হয়েছিলাম। দেখলাম স্বাদ ভাল। শুভ কামনা রইলো।

    1. আইসক্রিম চা নাম দিয়েছে আমার একমাত্র তনয়া। সত্যিই এই চা খেতে অসাধারণ হয় আর আমার কন্যা ভীষণ পছন্দ করে। অনেক অনেক ধন্যবাদ আপু
      ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

  2. ঠান্ডা আইস্ক্রিম আমার খুব প্রিয়! গরম গরম আইস্ক্রিম (চা) খেতে কেমন লাগবে ভাবছি 🤔
    তবে যেহেতু এটা আপনার আবিস্কার তাই খেতে খারাপ হবে না এটা শিউর।
    আরও রেসিপি চাই 🙂

    শুভ কামনা 🌹🌹

    1. আমার আবিষ্কার বলে নয়
      এই চা আমাদের দারুণ লেগেছে
      আশা করছি এটা সবারই ভালো লাগবে
      একবার খেয়ে দেখতে পারেন আপু
      অনেক অনেক কৃতজ্ঞতা রইলো চমৎকার মন্তব্যের জন্য
      ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ❤️💖❤️

  3. চমৎকার এক্সপেরিমেন্ট এবং ফলাফল — আইসক্রিম চা। “স্বাদ বদলের জন্য সপ্তাহে দুদিন বানাই এই আইসক্রিম চা’ । একঘেয়ে জীবনে কিছু পরিবর্তন তো চায় সবাই। শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।