আঁধার ভাঙা সূর্য [১৯৭১ এর কবিতা]

আঁধার ভেঙে দেখা দিলো নতুন আলোর রবি।
শোষণের মাঝে লুকিয়ে ছিলো স্বাধীনতার ছবি।
বহু দিনের অপমানের আর শোষনের বঞ্চনা।
ক্রমে ক্রমে রুপান্তরিত হলো মুক্তির চেতনা।
সীমার বাঁধন অতিক্রমে গর্জে উঠলো জাতি।
বাঁধার বিন্ধ্যাচল পেরিয়ে এলো, নতুন প্রভাতি।
লড়াই হলো রক্ত নিলো পাক সেনাদের দল।
বুকের মাঝে বইলো ব্যথা চোখে অশ্রুজল।
সেই রক্ত জলে শপথ নিলো, দৃপ্ত তরুনেরা,
সর্বোচ্চ ত্যাগে জীবন দিলো বীর মুক্তিসেনা।
লক্ষ মা বোনের অপমানের অসহ্য শোকগাঁথা ,
শুনতে লাগে বুঝি এ এক অবাস্তব রূপকথা।
রূপকথা নয় রূপকথা নয় এই তো স্বাধীনতা
বাংলা মায়ের জন্মকালীন কষ্টের শোক গাঁথা।
মোট পড়েছেনঃ ৭৩৮জনআজ পড়েছেনঃ ০জন




২৪টি মন্তব্য
বাহ্, স্বাধীনতা নিয়ে বাস্তবতা আপনার লেখায়।
লিখুন নিয়মিত।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া ।
শুভসকাল ।
অসম্ভব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া
ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিদি।
রূপকথা নয় রূপকথা নয় এই তো স্বাধীনতা
বাংলা মায়ের জন্মকালীন কষ্টের শোক গাঁথা।
চমৎকার এবং সত্য উপস্থাপন
দারুণ লিখেছেন
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো আপু্
“আঁধার ভেঙে দেখা দিলো নতুন আলোর রবি।
শোষণের মাঝে লুকিয়ে ছিলো স্বাধীনতার ছবি।”
আলোর মাঝে স্বপ্ন দেখি
বিজয়ী বীর কবি !
অনেক ভালো. শুভ কামনা।
ধন্যবাদ ও শুভকামনা রইলো দাদা।
স্বাধীনতা এভাবেই এসেছে,
ভাল লেগেছে ছন্দবদ্ধ কবিতা।
অনেক ধন্যবাদ ভাইয়া ।
কৃতজ্ঞতা রইলো্ ।
পোস্টের মধ্যে দেয়া ছবি ‘ফিচার ছবি ‘ হিসেবে দিন। বিভাগের নিচেই ‘ ফিচার ছবি নির্বাচন করুন ‘ এর সবুজ লেখায় ক্লিক করুন। এতে লেখা ভাল দেখাবে। অন্য সবাই ফিচার ছবি হিসেবে দিচ্ছেন।
শুভ ব্লগিং।
আন্তরিক মন্তব্যে মুগ্ধতা।
শুভকামনা রইলো ভাইয়া।
দারুণ উপস্থাপন। খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
অসাধারণ লিখেছেন গুরুজী।
অনেক অনেক ধন্যবাদ রইলো ছোট ভাইয়া
শুভ কামনা রইলো।
অনবদ্য কাব্যকথন।
আঁধার ভেঙে দেখা দিলো নতুন আলোর রবি।
শোষণের মাঝে লুকিয়ে ছিলো স্বাধীনতার ছবি।
ভালো লিখলেন দাদা
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
রূপকথা নয় রূপকথা নয় এই তো স্বাধীনতা
বাংলা মায়ের জন্মকালীন কষ্টের শোক গাঁথা।
কষ্টের বিনিময়ে পাওয়া স্বাধীনতা অমর হোক।
কবিতায় ভীষণ ভালো লাগা রইলো কবি 🌹🌹
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো আপু।
খুবই চমৎকার ছন্দে আমাদের স্বাধীনতার গল্প শুনিয়ে গেলেন ইসিয়াক ভাই।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো কামাল ভাই।
শুভেচ্ছা