মূল লেখায় যান

আঁচড়ে মেঘরঙ

সাদিক মোহাম্মদকবিতা১২টি মন্তব্য

নিস্তব্ধতার তরঙ্গ ছুঁয়ে যায় মন
ব্যাকুল হয়ে ওঠেন আশ্রাফ কাবেরী

বরাবরের মতো
তিনি তাঁর ইজেল মেলে ধরেন বিমর্ষ ঘরে
শুভ্ররঙ মেখে দিতেই
ক্যানভাসে জেগে ওঠে শূন্যতা
অভ্রনীল আসমান
অস্ফুট আঁচড়ে আঁচড়ে মেঘরঙ দিগন্তসীমা
অথচ ফোটে না প্রাণ

জীবনের বর্ণ জানা নেই বলেই
আজও শূন্য ঘরে দানা বাঁধেনি জীবন

মোট পড়েছেনঃ ৯০৯জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য