মূল লেখায় যান

অস্ট্রিক-৩

প্রলয় সাহাকবিতা১৯টি মন্তব্য

সম্পর্কের টানে আছি বেঁচে
এই দেহের মায়া করে লাভ কি বলো?
কয়েকটা প্রহর
প্রিয় মুখগুলো
না দেখলেই কি নয়!
আমার ভয়, আমি জীবিত
মায়া হয়; বড্ড মায়া হয়
শশ্মানের দিকে তাকালে
আমার সুখ লাগে ভাবতে
এই দেহ শুধুই দেহ
বেঁচে থেকেও লাশ ঘর…

মোট পড়েছেনঃ ৬৬০জনআজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. জীবনের মায়া খুব সংজ্ঞাহীন। সব কিছুতেই পিছু টান। সবকিছুই লাশ আবার সবকিছুই জীবন। জীবনের কাছে পরাজিত হোক নিথর দেহ।

  2. উফ মৃত্যু! এ জীবনে নিজের মৃত্যুর কথা ভাবতে কেন পারিনা?
    আর তাই পেরেছি পুরো শরীরটা ডোনেট করে দিতে।

    লিখুন, জীবনের কথা। যা আসবেই, তাকে নিয়ে এতো ভাবনা কেন?

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।