মূল লেখায় যান

অসহ্য শব্দাবলী

আহমেদ মারুফগল্প৪টি মন্তব্য

বুকের ব্যাথাকে পুঁজি করে আছি

কষ্টের প্রাচীরে বেদনার শত কাটায়

জাগ্রত মানব

ঘুমন্ত নগরীর কষ্টে কাতর

সে প্রাণের খবর জানো কি নারী?

জানো কি তার ব্যাথাতুর হৃদপিণ্ডের

অবারিত রক্ত ক্ষরন

সজল চোখের বারি ধারা;

কালের যাত্রায় সে ধারা শুধু

সাগরই বানাতে পারে।

জানো কি তার স্পন্দিত বুকের

অকৃত্রিম মমত্ববোধ;

সকাতর হৃদয়ের আশশ্মিত কত প্রত্যাশা!

সে কতো বেদনাহত অগ্নিদাহ

তুমি জানোনা কিছু

জানোনা নিরব কবিতার

অসহ্য শব্দাবলীর করুণ ক্রন্দন।

মোট পড়েছেনঃ ৭১১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৪টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?