মূল লেখায় যান

অশনী সংকেত

সাদিয়া শারমীনকবিতা১৬টি মন্তব্য

বড় অস্থির সময়!
মন ভার করা প্রতিটি মূহুর্ত।
মৃত্যূর অপেক্ষায় প্রহর গুণছি সবাই।

জীবনের রং ও ফিকে হয়ে গেছে,
কেটে গেছে ছন্দ আর সুর।

কবিতাও আজ দিশেহারা,
হারিয়েছে শব্দগুলো।

প্রিয়জন হারাবার শোক,
স্তব্ধ নগর,স্তব্ধ জনপদ!
শহর সেজেছে মৃত্যূর মিছিলে ।
সময় যেন এখন অশনি সংকেতের!

মোট পড়েছেনঃ ৭৩০জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. অস্থির সময় আর অনিশ্চিত আগামীর দিনগুলো কেড়ে নিচ্ছে সবই। জীবনের রঙ, ছন্দ, কবিতার পঙক্তি সব।
    কেউ জানি না এর পরিসমাপ্তি কোথায়। আল্লাহ আমাদের ধৈর্য ধরার তৌফিক বাড়িয়ে দিন। আমীন।

    শুভ কামনা 🌹🌹

  2. কর্ম, কামাই, আহার আর মুক্ত বাতাসে স্বাধীনতা আজকাল ম্লান। যেন ১৪৪ধারা চলছে তো চলছেই।

    অসাধারণ অনুভুতি নিয়ে তুলে ধরলেন নিত্যকার বাস্তবতা।

    সুন্দর হয়েছে অনেক

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।