মূল লেখায় যান

অমর পাল

নবকুমার দাসকবিতা৯টি মন্তব্য
Google

আপনি মশাই সেই বোস্টম গায়েন

যিনি করুণ-রসে ভিজিয়ে দেন অঘ্রানের শিশিরের মত

আমার মত অতিদু্র্বল দুর্বাদলশ্যাম মন ।

প্রতি ভোরে হাহাকার ওঠে হৃদিতন্ত্র জুড়ে,

“রাই জাগো, রাই জাগো – – -”
অদেখা গোষ্ঠে কানু মন ছুটে যায় বারবার, অধরা মাধুরীপানে
বিনি সুতোর মালা দুলতে থাকে গৌর অঙ্গে,
চৌপহর ভজতে থাকেন নিত্যানন্দ
অনাথের নাথ গৌরা রে…

আপনি মশাই আমাদের স্বর্গত ঠাকুরদা অথবা মাতামহ আম বাঙালির,
করুন প্রেমে ডোবালেন কালীদহে,
স্যুররিয়্যাল কাকভোরে মাধবীনিকুঞ্জে
নাগরিক নিধুবনে …

মোট পড়েছেনঃ ১২৫৭জনআজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. আমরা তো প্রবীণদের দর্পণ,
    ওঁরা আমাদের গড়ে দিয়েছেন নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য, অথচ আমাদের হৃদয় এতো সংকীর্ণ যে তাঁদেরকে আঁটাতে পারিনা।
    মানেটা ঠিক ধরতে পেরেছি কিনা জানিনা। বলবেন প্লিজ!

  2. চমৎকার লেখা। প্রবীণরা আমাদের পথপ্রদর্শক, স্নেহের আঁচলে, মাথার উপর ছায়া হয়ে সামনে এগিয়ে নিয়ে যায়। স্বর্গবাসী মাতামহ, পিতামহ এদের আশীর্বাদ আমাদের সাথে অবশ্যই আছে, থাকবে। আমরা নবীনরা এদের যথাযোগ্য মর্যাদা ও সম্মান দেইনা এটা আমাদের অন্যায়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।