মূল লেখায় যান

অবাঞ্চিত তবুও স্বপ্ন

অনন্য অর্ণবকবিতা১৭টি মন্তব্য

কত না বলা কথার ভীড়ে কথারা হারিয়ে যায় –

বসন্তের বাউলা বাতাস, অনাগত শরতের এই পড়ন্ত বেলায়

মনের গহীনে ঢেউ খেলে কতো যাতনাময়ী স্মৃতি ।

 

কথা হয় পথভোলা কিশোরীর পথের সাথে- পথে,

এইতো সেদিন, অবনমিত শ্রাবণের নিঃশব্দ নৈঋতে

এক আকাশ নীলের স্বপ্ন নিয়ে শুরু হয় তার স্বপ্নযাত্রা ।

 

চন্দ্রদ্বীপ থেকে ভাওয়ালের শালবন হয়ে নিকলীতে –

কিশোরীর চঞ্চলা মন চপলা শ্রবণ উড়ুউড়ু প্রাণ পাখি তার

সে যে হারিয়েছে পথ, বাউলের সাথে তার বিভাগী সংসার।

 

হাওরের জলে ভাসা রাজহাঁসেরও আছে যৌবন-

দেখেছি উদাস মনে জলচর পাখিরাও করে আলিঙ্গন,

কিছু স্বপ্ন লেপ্টে ছিলো পানকৌড়ির উদ্ধত কামাতুর ঠোঁটে।

 

কিশোরী অবাক চায় অতলে ডুবে সে হায় ভাবনার অথৈ জলে

এতো প্রেম! বোঝেনা সে- কোথায় শিখেছে তারা কোন বিহারে

অথচ মানুষ আমি প্রেমহীন ভবঘুরে ভব সংসারে ।

মোট পড়েছেনঃ ৮১৫জনআজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. মনের গহীনে রাখা সুখ-স্মৃতি গুলো সান্ধ্য আকাশের স্বর্নালী আলোর মতো হয়। যখন উঁকি দেয় সমস্ত মন আলোকিত হয়ে উঠে। মন বর্তমানে ফিরে এলেই সমস্ত আলো নিভে যায়, স্মৃতিরা বিদায় নেয় অস্তগামী সূর্যের মতো।

    1. জীবনের প্রতি পরতে পরতে মানুষ কত নতুন বিচিত্র অভিজ্ঞতা অর্জন করে। অথচ মানুষ চাইলে একটা নির্দিষ্ট চক্রের মধ্যে থেকেও একটা সুস্থ সুন্দর সুখী সংসার গড়ে তুলতে পারে। সুন্দর মন্ত্যব্যের জন্য ভালোবাসা।

  2. জীবন ও প্রকৃতির অপূর্ব সমন্বয়।
    সর্বত্র প্রেমের ছোঁয়া
    তাইতো এই পৃথিবী নয় ইটভাটার ধোঁয়া।
    সুন্দর সুধা আহরণে নির্জলা শুভ কামনা রেখে গেলাম পাতায়।

  3. আহা প্রেম — “কিশোরী অবাক চায় অতলে ডুবে সে হায় ভাবনার অথৈ জলে

    এতো প্রেম! বোঝেনা সে- কোথায় শিখেছে তারা কোন বিহারে

    অথচ মানুষ আমি প্রেমহীন ভবঘুরে ভব সংসারে “।

  4. কিশোরীর অবুঝ মনে কতকিছু খেলা করে, বিস্ময় কাজ করে। কত শত অভিজ্ঞতা জমা হয় চলার পথে তা-কি ভোলা যায় কভু? কত চমৎকার লিখেছেন ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন

  5. স্মৃতি কি ভোলা যায়? স্মৃতিতেই অনেকেই আমরা বাঁচি। তবে ভালো স্মৃতিতে ভালোভাবে বাঁচি,আর খারাপ স্মৃতিতে কষ্ট পাই।
    এইতো জীবন ।।।।
    শুভকামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।