মূল লেখায় যান

অবহেলিত স্বপ্ন

নূর হোসেনকবিতা৯টি মন্তব্য

আজকের আমি ম্লান মসলিন
তোমার বাহারি সাজ সজ্জায়-
চাপা পড়ে গেছি আড়ালে,
নিয়তির কষাঘাতে জরাজীর্ণ!
আনকোরা স্পর্শ খুঁজে পোড়ামন।

অাক্ষেপ বার বার মুছে দেয়
স্বপ্নের স্মারক স্মৃতি-
জীবনের রঙিন প্রচ্ছদে মোড়া
হরেক শব্দের কষ্টের উৎস,
যার প্রতিটি মুহূর্ত অনবরত-
পদদলিত করে জমানো সুখ।

তবুও হতাশ নয়নে অশ্রু চেপে
গেয়ে যাই পরিবর্তনের সুর-
পুঁজিবাদের নকল অাশ্বাসে,
অথবা নষ্টদের দানবমুঠোতে
বিলিয়ে দেই নিজের সর্বস্ব!
অস্তিত্ব লালনের তাগিদে-
রক্ত, বর্ণ বিক্রি করে কিনি
কাগজের নোট।

মোট পড়েছেনঃ ১৫৫৩জনআজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. “অস্তিত্ব লালনের তাগিদে-
    রক্ত, বর্ণ বিক্রি করে কিনি
    কাগজের নোট।“

    স্বপ্ন বিলিয়ে দিই নিত্যদিন।
    বেঁচে থাকি প্রতিদিন।
    আমরা যে নিয়মের অধিন।
    ভালো লাগলো। শুভ কামনা।

  2. তবুও হতাশ নয়নে অশ্রু চেপে
    গেয়ে যাই পরিবর্তনের সুর-
    পুঁজিবাদের নকল অাশ্বাসে,
    অথবা নষ্টদের দানবমুঠোতে
    বিলিয়ে দেই নিজের সর্বস্ব!
    অস্তিত্ব লালনের তাগিদে-
    রক্ত, বর্ণ বিক্রি করে কিনি
    কাগজের নোট।
    কথা গুলো আমাকে বেশ নাড়িয়ে দিয়ে গেলো, ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।