মূল লেখায় যান

অপেক্ষা

ইসিয়াককবিতা২০টি মন্তব্য

ইচ্ছে ছিলো মন ভেজাবো,
তোমার হাতটি ধরে ।
ভাবনাগুলো দিক হারালো,
অমানিশার ঘোরে।

ফূল ফুটেছে ঝিলের জলে,
জলাকার চিকচিক।
স্বপ্নগুলো মেলবে পাখা,
ফিরলে তুমি ঠিক ঠিক ।

সেই আশাতে ই গুনগুনিয়ে,
গাইছি দেখো গান।
রাত নিশিতে ছন্দ সুরের,
মিলিত ঐক্যতান।

কি চাই তোমার মানসীপ্রিয়া,
কিসে তুমি খুশি ?
কি পেলে তুমি হাসবে বলো
মন ভোলানো হাসি?

বলেছিলে ফিরবে তুমি,
আসবে তুমি কাছে।
ভাবনাগুলো আঁকছে ছবি,
অলীক উল্লাসে।

মোট পড়েছেনঃ ২৩৭০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?