মূল লেখায় যান

অন্তহীন পথের গন্তব্যহীন যাত্রী

সুরাইয়া পারভীনকবিতা২৫টি মন্তব্য


অন্তহীন পথের যাত্রী আমি এক,
হেঁটে চলেছি যুগ থেকে যুগান্তরে।
কেনো হাঁটছি কোথায় হাঁটছি-
কিসের উপর ভর করে হাঁটছি?
পাইনি খুঁজে গন্তব্য।
কেবল হেঁটেই চলেছি আমি অন্তহীন পথে,
হেঁটেছি আমি পৃথিবীর আনাচে কানাচে,
উত্তর মেরু থেকে দক্ষিণ মরুতে।
কখনো হেঁটেছি আমি বৃত্তাকারে,
কখনো বা চক্রাকারে।
খুঁজতে গিয়ে জীবনের মানে,
ক্লান্তি নেমে এসেছে পথে।
শতস্রহস বছরের ক্লান্তি নিয়েও-
খুঁজে চলেছি আমি জীবনের মানে।
আকাশ, বাতাস,পাহাড়, সাগর
কোথাও রাখিনি খুঁজতে বাকি।
তবুও পাই নি খুঁজে জীবনের মানে,
পাইনি,পাইনি খুঁজে বাঁচার মানে।

মোট পড়েছেনঃ ১৫৪০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৫টি মন্তব্য

  1. এই ছুটে চলাই জীবন, কে কোন পথে হাটছি সেটা হয়তো বিধাতাই নির্ধারণ করে দিচ্ছে। আর নির্ধারিত পথে হাটতেই থাকবো শেষ দিনটি পর্যন্ত। কবিতায় আধ্যাত্বিকতার ছোয়া আছে………শুভ কামনা সব সময়।

  2. দিদি পথিক পথ খুঁজে পাক, আপনার সকল মনোকামনা পূর্ণ হোক শুভ কামনা।
    খুঁজতে গিয়ে জীবনের মানে,
    ক্লান্তি নেমে এসেছে পথে।
    শতস্রহস বছরের ক্লান্তি নিয়েও-
    খুঁজে চলেছি আমি জীবনের মানে।

    অসাধারণ লেখা দিদি, শুভ কামনা জানাবেন ধন্যবাদ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?