মূল লেখায় যান

অনুভূতির নিলাম

রোকসানা খন্দকার রুকুএকান্ত অনুভূতি১৯টি মন্তব্য

 

নিলামে তুলেছি আমার জমানো অনুভূতিগুলোকে।
কিনবে তুমি ? কমেই দেব, কিংবা দেব দরকষাকষি ছাড়াই!
কি পাবে তুমি ???

হ্যাঁ, পাবে তুমি একটা দগ্ধ, পুড়ে ছাই হওয়া,
বহু বছরের অপেক্ষমাণ রিদয়
যেখানে পড়ে রয়েছে তোমাকে নিয়ে দেখা বাহারী স্বপ্ন
এবং আধমরা স্বপ্নগুলোর আত্মচিৎকার ।
হাজারো অসমাপ্ত ক্যানভাসে আঁকা ছবি,
কোনটার নাম প্রতিক্ষা, কোনটা অপেক্ষা,
কোনটা অবহেলা, কোনটা বেদনা, কোনটা নামহীন।

পাবে, তোমাকে বলবার অপেক্ষায় রাখা
অজস্র অভিমানের পসরা;
দিনে দিনে বেডে যাওয়া, নতুন মোড়কের এক পাহাড় অভিমান;
যেগুলো আমি প্রতিদিন সাজাই নতুন করে, জিইয়ে রাখি, কোন একদিন তোমাকে একচোট বকে দেবার আশায়।
আদৌ তুমি শুনবো কিনা!
বা তোমার কত জনম যাবে শুনতে আমার জানা নেই।

পাবে তুমি, তোমার দেয়া ভুল কিছু শব্দ,
যেগুলো কেন বলেছিলে তুমি নিজেই  জানোনা।
তোমার অসংখ্য ফেলে যাওয়া স্মৃতি,
কিছু সকাল, দুপুর, রাত যেগুলো জমা আজীবনের।
তোমার সেই স্পর্শগুলো যেগুলো অস্থির করে তোলে,
ভেঙেচুরে একাকার হই বারবার,
যেগুলো এখন আমার ভেঙ্গে যাওয়া মধ্যরাতের ঘুম।

পাবে, তোমার সেই বন্যচোখের অবাধ্য চাহনি,
যার কাছে সমর্পিত ছিলো আমার সকল আয়োজন।
আর তোমার কাছে বিনা বাক্য ব্যয়ে সমর্পিত,
আমার অতৃপ্ত ঠোঁটের হাজারো চুম্বন।

ছবি- নেটের।

মোট পড়েছেনঃ ১১৬২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৯টি মন্তব্য

  1. অসাধারণ একটি লেখা আপু। বিমোহিত লেখাটি পড়ে। প্রিয়জনের সাথে এমন অনুভূতি সত্যিই নিলামে ওঠানো দরকার যা অমূল্য, অতুলনীয়। অফুরন্ত শুভকামনা রইলো

  2. হায় রে হায়!
    এলা কেংকা কতা কও দিনি বাপু
    অনুভূতিও নিলামে তোলা যায়!
    আগে জানলে হামিও এনা ট্যারাই করনোহনি

    বেশ সুন্দর লিখেছেন আপু
    অনেক অনেক ভালো লাগা রইল

  3. আষাঢ়ে বৃষ্টির ফলাফল ভালোই দেখা যাচ্ছে। সফাদার ডাক্তারও উপস্থিত নিলাম অনুষ্ঠানে। ভাগে পরলে মন্দ হয় না।
    ফ্যান্টাসটিক লেখায় মুগ্ধতা রেখে গেলাম।

  4. অনুভূতিও নিলামে ওঠে! তাও আবার এত্ত এত্ত কিছু পাবে নিলাম ক্রেতা।
    নিলামের একটা নিয়ম আছে, একটা ভিত্তি মূল্য থাকে। তা আপনার অনুভুতির ভিত্তি মূল্য দিন আগে। নইলে নিলাম ক্রয়ে কেউ আগ্রহী হবে না তো।

    লেখকরা কত ভাবেই যে তাঁর অনুভূতি প্রকাশ করতে পারে!
    লেখক হতে হবে,বুঝতে পারছি।

    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?