মূল লেখায় যান

অনুবাদ

মনিরুজ্জামান অনিককবিতা১৬টি মন্তব্য
  • ••

আমি তো কবিতা লিখি না,

আমি শুধু তোমাকে অনুবাদ করি।

তোমার বুকের গহীনে যে রাস্তা মিশে গেছে..

আমি বারবার সেখানে হাঁটি,

তবুও মনে হয় …কেমন যেন অপরিচিত সেই রাস্তা।

অথচ প্রতিদিন আমি সেখানে ঘুরি, বসে জিরুই।।

তোমার সামনে এলেই আমি ব্যস্ত হয়ে পড়ি…

কবিতারা বৃষ্টির মতো নেমে যায়..

আমার মস্তিষ্ক বেয়ে কলমের ডগায়।

আমি শুধু অনুবাদ করি; তোমাকে,

তোমার কাশফুলের মতো হৃদয়টাকে।।

অনুবাদ করতে করতে একটা সময় মনে হয়

আমি বুঝি তোমায় ভালোই বাসি।

ভালোবাসতে বাসতে পরক্ষণেই মনে হয় ,

আমি হয়তো ভালোবাসতেই পারিনি।।

তবে! কেমন করে তোমার ভালোবাসার অনুবাদ করি?

কেমন করে তৃষ্ণা মেটাই বলো ;

আমি তো আজন্মের দহনে পোড়া তৃষ্ণার্ত পাপী।।

তোমাকে অনুবাদ করতে করতে যখন সামনে

পড়ে তোমার কাজল দিঘী চোখ,

দিঘীর মাঝখানে পদ্মফুল।

টলটলে জলে আমি নেমে পড়ি ; চিত্ত ভিজাই।

আমি তোমাকে অনুবাদ করতে করতে একটা সময়

বুঝতে পারি তোমার ভেতর ভালোবাসা ছাড়া অবশিষ্ট কিছু নাই।

মোট পড়েছেনঃ ৯৯৩জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. ভালোবাসা ছাড়া কিছু না থাকা এ তো বিরাট সুখবর। এমন কপাল কজনের হয় বলুন!!
    তাই অনুবাদ চলতে থাকুক ভালোবাসায়, প্রেমে আর আমরা পড়ে পড়ে ধন্য হই।
    শুভ কামনা অবিরাম।।।

  2. সত্যি বলতে আপনার লেখার প্রত্যেকটা লাইন আমার মনে গেঁথে গেলো। চমৎকার অনুভূতি। ক্যাপশনের ছবিটাও দারুন।
    আসলে আমি তোমাকে যতই অনুবাদ করি না কেন???আমার ভিতর তোমার প্রতিনিয়তই বসবাস।। ভালোবাসি তাই।।।
    মনে হলো নিজের কথা। আপনি অনুমতি দিলে এই লেখাটি আমি আবৃত্তি করতে চাই।।।
    শুভকামনা।

  3. ভালবাসার অপূর্ব প্রকাশ — তোমাকে অনুবাদ করতে করতে যখন সামনে

    পড়ে তোমার কাজল দিঘী চোখ,

    দিঘীর মাঝখানে পদ্মফুল।

    টলটলে জলে আমি নেমে পড়ি ; চিত্ত ভিজাই।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।