মূল লেখায় যান

অনিচ্ছুক পাপ

বোকা মানুষকবিতা, সাহিত্য১১টি মন্তব্য

একটা লাল ফিতে পড়ে আছে,
যেন একটা কোঁচকানো ছেঁড়া নদী।
ভাঙ্গা কাঁচের চুড়িতে রক্তের রেশ,
শেষরাতে দুঃস্বপ্নের প্রেতের মত।

 

বিষন্ন ওড়না ঝোপের পাশে পড়ে,
অদুরে জংলায় হায়েনার চাপা হাসি।
নিষ্পাপ কৈশোর খুন হয় নিঃশব্দে,
বেঁচে থাকে অসহায় ইচ্ছাহীন পাপ।।

মোট পড়েছেনঃ ১৭৬জনআজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।