মূল লেখায় যান

অগণপ্রজাতন্ত্রী প্রেমিকা

নাজমুল হুদাকবিতা১৪টি মন্তব্য

 

সুঠামদেহী হাতের মুঠোয় পৌরুষের অভিমান
মৃদুস্বরে- ভালোবাসি বলে কি কষ্ট দেও?
হাসিতে ছুড়ে মারো একটা পারমাণবিক প্রশ্ন
:হ্যাঁ! কতটুকু ভালোবাসো?
রাগের ফোয়ারাগুলো চেপে ধরে মনের সীমান্তে
শান্তিতে বলি- তুমি বিপথে গেলে শ্বাসকষ্ট হয়।

যদি আজ প্রেমের গুদামজাত প্রক্রিয়া থাকত;
তিলে তিলে জমানো আমার অনুভূতি
বৈধ হিসেব না দিতে পারার অপরাধে
অভিযুক্ত তোমায় ভালোবাসার রায়ে
প্রেমিকা সংশোধনী খাঁচায় বন্দি করে
:রোজ আমি ভালোবাসার পরিমাপ শিখাতাম।

অতঃপর, এক প্রেমিকাবর্ষে
নয়নাভিরাম তিলক চিত্র উর্বর বুকের ময়দানে
জোড়া পায়রা উড়িয়ে সুলিখিত একটি প্রস্তাবে
আমারও প্রশ্ন- কতটুকু ভালোবাসবে আমায়?
এখনেই তো সময় ফিরে দেখো!

নেত্রকোণা, ময়মনসিংহ

মোট পড়েছেনঃ ৭৮৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৪টি মন্তব্য

  1. অতঃপর, এক প্রেমিকাবর্ষে
    নয়নাভিরাম তিলক চিত্র উর্বর বুকের ময়দানে
    জোড়া পায়রা উড়িয়ে সুলিখিত একটি প্রস্তাবে
    আমারও প্রশ্ন- কতটুকু ভালোবাসবে আমায়?
    এখনেই তো সময় ফিরে দেখো!

    দারুন লিখেছেন ভাই।

  2. যদি আজ প্রেমের গুদামজাত প্রক্রিয়া থাকত;
    তিলে তিলে জমানো আমার অনুভূতি
    বৈধ হিসেব না দিতে পারার অপরাধে
    অভিযুক্ত তোমায় ভালোবাসার রায়ে
    প্রেমিকা সংশোধনী খাঁচায় বন্দি করে
    :রোজ আমি ভালোবাসার পরিমাপ শিখাতাম।

    এ রকম কিছু একটা থাকা উচিত ছিল।আমিও শিখে নিতাম।
    সত্যিই দারুণ লিখেছেন ভাই

অনলাইনে ডাক্তার দেখাতে চান?