মেঘের দেশের উপরে ভেসে ভেসে চীনের দিকে যাচ্ছি। কত ঘন মেঘ, মনের মাঝে ভাবনার উঁকিঝুঁকি, আচ্ছা কোনভাবে যদি বিমান হতে বাইরে ছিটকে যায়, মেঘ কি ধরে রাখতে পারবে আমাকে? যদি ধরে রাখে হেঁটে হেঁটে কোথায় যাবো মেঘের জমিনে? বিমানে উঠলে কত কথাই যে মনে আসে। আপাতত মনের কথা বাদ, দেখা যাক বিমানের সময়টুকুতে বিশেষ কিছু… [বিস্তারিত]
বিভাগ: ভ্রমণ
তেমন কোন প্লান ছিল না, হঠাৎ করেই ঘুরতে গিয়েছিলাম ব্রাক্ষনবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলাতে। সময় ছিল কম ভাবছিলাম এই অল্প সময়ে কি করা যায়। আগে থেকেই জানতাম আখাউড়া সীমান্ত এলাকা, বাংলাদেশের অন্যতম বড় স্থল বন্দর। সীমান্তের একপাশে বাংলাদেশের ব্রাক্ষনবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া এবং অপর পাশে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা। ইচ্ছে হল সীমান্তের আশপাশ ঘুরে… [বিস্তারিত]
মেয়েটি বললো- আমাদের ভালোবাসা তালা দিয়ে আঁটকে রাখবো, আর তালার চাবি থাকবে আমার কাছে। আমি- চাবি শুধু তোমার কাছে থাকবে কেন? মেয়েটি- ভালবাসা দরজা খুলে চলে যেতে না পারে। আমাদের বিয়ের পরে সে যেন চলে যেতে না পারে। ভালোবাসা নিয়ন্ত্রণ করবো কেবল আমিই। আমি- তুমি যদি চলে যাও? চাবি যদি হারিয়ে ফেলো? মেয়েটি- আমি চলে… [বিস্তারিত]
দিনটি ছিল ঝলমলে রুদ্রজ্জল, ২০১২ সালের জুন মাসের ১২ তারিখ প্যারিসের গার-দু- নরড রেল ইস্টিসন থেকে থালেজ ট্রেনে চেপে বসলাম, গন্তব্য ব্রাসেলস মিডি রেল ইস্টিসন, বেলজিয়াম। হাই স্পিড ট্রেন ঘন্টায় প্রায় ৩০০ কি/মি বেগে চলে। সত্যি বলেতে এইটা আমার প্রথম আন্তদেশীয় ট্রেন ভ্রমন। বিমানে চরেছি অনেক কিন্তু ট্রেনে চরে দেশ ভ্রমন এই প্রথম। কিছুটা নতুন… [বিস্তারিত]
ব্যাস্ত জীবনের হাজার কাজের ভীরে মন যখন একটু প্রশান্তির খুজে হারিয়ে যেতে চায় তখন আমরা দুর দুরান্তে হারিয়ে যেতে চাই, কেউ দেশে কেউ বিদেশে। আমি খুব ভ্রমনপ্রিয় মানুষ, জীবনের তাগিদ কিংবা মনের খোরাক আমাকে বার বার দেশ থেকে দেশান্তরে টেনে নিয়ে গেছে। ২০১৩ সালের জানুয়ারীর ২০ তারিখ আমি প্রথম মালেয়শিয়া ভ্রমনে আসি। উদ্দেশ্য দেশ দেখা… [বিস্তারিত]
সময়ের হিসেবে একদম ফেলনা নয়। পাক্কা ছয় বছর পরে একত্র হয়েছিল তিন বন্ধুর বন্ধু। ২০১০ এর মার্চ এর পর ২০১৬ এর মার্চ। অতিক্রান্ত সময়ে ধানসিঁড়ির বহমান জলে কত পলি এসে ক্লান্ত হয়ে থমকে গিয়েছে, ভালোবেসে বা অনাদরে। ক্ষীণতর হয়েছে ধানসিঁড়ি, রাগ অনুরাগ অভিমান ছাপিয়ে বুকের গহীনে......... বন্ধু ভালো আছো তো ? মার্চ ২০১০ ধানসিঁড়ি নদীর… [বিস্তারিত]
বারান্দাটা দিনে দিনে, দুর্দিনে, দিনের শেষেও প্রিয় হয়ে উঠছে। সকালের প্রথম রোদটা যখন আমার প্রথম কেনা কাঠমল্লিকার পাতায় এসে পড়ে, আমি মাঝে মাঝে গিয়ে ছুঁয়ে দেই। আমার হাতে জন্মানো প্রথম ভ্রূণ, মাতৃত্বের সে আনন্দই পেয়েছিলাম সেদিন, যেদিন প্রথম উচ্ছের বীজগুলো থেকে সবুজ উঠে এলো। এত আনন্দ!! লাল টুকটুকে স্ট্রবেরী গুলো পাষাণের মত টুক করে খেয়েই… [বিস্তারিত]
ব্লগারদের দেখিবার শখ বহু দিনের। তাহারা দেখিতে কেমন, কী খায়, কেমন করিয়া কথা কহেন, কী ধরনের পোষাক পরিধান করেন, আর ব্লগ দিয়ে ইন্টারনেট কেমন করিয়া চালান? কিন্তু পাইবো কোথায় ইহাদের? খুঁজিতে খুঁজিতে বেদিশা ( বিদিশা না ) হইয়া গিয়াছি। শুনিয়াছি তাহারা নাকি বই মেলায় আসেন। কিন্তু এত মানুষের মাঝে বুঝিবো কীভাবে কে ব্লগার আর ব্লগার… [বিস্তারিত]
(বহুদিন পর ব্লগে প্রবেশ করে দেখলাম ২ বছর পার করেছি সোনেলাতে। সময় বড় দ্রুতই চলে যাচ্ছে) “পড়াশোনা করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে”। ছোটবেলা থেকে মুরুব্বীদের মুখে মুখে শুনে এসেছি এই কথা। কিন্তু এটা পরিষ্কার নয় যে পড়াশোনা শেষ করে তারপর নাকি তার আগেই গাড়ি ঘোড়ায় চড়তে পারবো! কিংবা কার গাড়িতে চড়বো? সে যাই হোক,… [বিস্তারিত]
১) জলছবি, রংমশাল, স্কুল ছুটির হজমিরা রুপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল... ২) ক্ষরিত হওয়া পৃথিবীর ক্ষুদ্রতম প্রেমকাব্য কাগজ না দেয়াল, এই প্রশ্নটা কি খুব গুরুত্বপূর্ণ? ৩) সভ্যতা ঘুমায় কালান্তরিত মানুষ জেগে থাকে গড়ে নুতুন সভ্যতা নব উদ্দীপনায়... ৪) লাইফ অব (আব্দুল)হাই... ৫) নগরায়িত আকাশ... [বিস্তারিত]
বরিশাল থেকে কুয়াকাটার দূরত্ব একশ' কিলোমিটার, প্রশস্ততর মসৃণ রাস্তায় গড় গড় করে ছুটে চলা মজাই মজা। পটুয়াখালী পর্যন্ত একটি ফেরি। বড় নদী হলেও দু’দুটো বিশাল ফেরির কারণে তেমন মেজাজ ভঙ্গ হয় না সাধারণত। যাওয়া হবে কী হবে না, এমন ভাবাভাবির মধ্যেই সব ঠিক হয়ে গেল, একটি বড় গাড়ী ও একটি ছোট গাড়ী, হোটেল বুকিং। সাকুল্যে… [বিস্তারিত]
সৃষ্টির সেরা জীব মানুষ, অনেকটা গাঁয়ে মানে না আপনি মোড়লের মত নিজেদের মোড়ল সাজিয়ে বিপুল ঢেকুর তুলছি। প্রাণ থাকলেই প্রানী কিন্তু মন না থাকলে মানুষ হয়না। কেমন করে বলি তাদের মন নেই? যখন দেখি দুটা বাবা-মা বালিহাঁস একটানা সাঁতরে বেড়ালো মাঝখানে ছোট্ট দুটো বাচ্চাকে নিয়ে। একটিবারের জন্য বাচ্চাদুটোকে মাঝ থেকে সরে যেতে দেখলাম না। আধুনিক… [বিস্তারিত]
শাহজাহান নয় নহে মমতাজ ভালবাসার সেতু বেয়ে ওরাই রাজাধীরাজ । নাই তাজমহল, নাই শ্বেত সমাধির স্বপ্ন বেড়ার ঘরে সুখের বানে কঠিন প্রেমে মগ্ন । [বিস্তারিত]
ছুটছে গাড়ি। ছুটন্ত গাড়িতেও তোমায় মনে পড়ে-------------------- চোখের ছাপে নিরুদ্বেগ ইচ্ছেরা হানা দেয় হা হা করা হাহাকারে ভেতর জুড়ে শিশিরের পিনপতন নীরবতা অপেক্ষা গান করে নিজের করা সুরে। অক্ষত এক আকাশে ক্ষতগুলো মিশে যায়না মেলানো ডানার ভাজে রক্তাভ দাগ নীলচে থেকে নীলাভ, গাঢ় বাদামী জলছাপ জলেও মোছেনা। ছুটে চলা টাট্টু সময়, একদিন বেঁধে দেবে চোখ… [বিস্তারিত]
কক্ষ নং ৬০২, একটি হোটেলের সাধারণ একটি কক্ষ। এই সাধারণ কক্ষটিই অসাধারণ হয়ে গিয়েছে এই কক্ষের মানুষদের কারনে। রহস্যময় হরর কাহিনীর মত কোন কক্ষ এটি নয়, তবে হরর কাহিনী ম্রিয়মাণ হয়ে গিয়েছে এর কাছে। বাংলাদেশ তো বটেই বিশ্বে এমন একটি কক্ষ পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। ৩২ বছর পূর্বে এক নব দম্পতি এই কক্ষে… [বিস্তারিত]







