নির্ভয় নির্ভারে বিস্মৃতিবিহীনতায় আনন্দ-বৃষ্টির মত যতক্ষণ খুশি, সুখ সুখ স্মৃতি, স্বপ্ন স্মৃতিতে নেচে চলা ছন্দের মত, মন্থন রোমন্থনে বসন্ত সুখের মত লেগে লেপ্টে থাকে, চুম্বনের কম্পনে। সীমাহীন দৈর্ঘ্যের অন্তকালে ঠাসা রক্ত-হৃদয়ের যন্ত্রণা; নাক মুখ চোখ ঠেলে রক্তঝরা বেদনা, ইচ্ছে করেও ভুলে থাকা যায় না, ভাব গম্ভীরের মুখোশ এঁটে-ও; পিছলে পড়া, পিছলে যাওয়া কবিতাগুলো সত্যির চেয়েও… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
আমাদের ছোটবেলায় (৯০ পরবর্তী) মেহমান বেড়াতে আসার সময় মিষ্টি নিয়ে আসতো। সেটাই মিষ্টি খাওয়ার একমাত্র সুযোগ। কেউ কেউ পাইনাপেল বিস্কুট আনতো। আমরা ছোটদের কাছে তারা ছিল গুরুত্বহীন। একবার এক মেহমান জিলাপী নিয়ে এসেছিল। তার সামনেই যাই নি। আরেকবার এক মেহমান আপেল-কমলা নিয়ে এসেছিল। আকাশ থেকে পড়েছিলাম। কারণ বছরে একদিন শুধুমাত্র বড়দিনে খ্রিস্টান বাড়িতে (বড় বোনের… [বিস্তারিত]
সকাল- সকালে ঘুম থেকে উঠলাম প্রতিদিনের মতো। সৃষ্টিকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে গেলাম রান্না ঘরে। নাস্তা বানাবো, নাস্তায় গতকালের মেন্যু কি ছিলো মনে করতে পারছিলাম না। ইদানীং এই একটা সমস্যা হয়েছে, অনেক কিছু ভুলে যাই। ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় গুলোও এখন মনে থাকে না। ভাবছি এখন থেকে খুটিনাটি বিষয় গুলো কোথাও লিখে রাখতে হবে। যাইহোক… [বিস্তারিত]
আমাদের চলতি পথে প্রায়শ দেখা যায় রোগী পরিবহণকারী এ্যাম্বুলেন্সকে অন্যান্য গাড়িগুলো এগিয়ে যাওয়ার জন্য পথ করে দেয়না। কেউ সাইড দিতে চায়না। আমরা জানিনা ওখানে কে আছে ! সন্তান প্রসবা মা, অগ্নিদগ্ধ মানুষ, মুমূর্ষু বা মৃত্যুপথ যাত্রী রোগী। নাকি বর্তমান বৈশ্বিক মহামারি বা অতিমারি করোনা আক্রান্ত অক্সিজেনের ছটফট করা কোনো মানুষ। আমাদের কারো মনেই কেন জানি… [বিস্তারিত]
শুন মুসলমান! মৃত্যু তোমার নিশ্চিত, কবর তোমার নিশ্চিত, এটা নিশ্চয় মানো! কবর কি খুব দূরে চোখ বন্ধ করে দেখুন। চোখের মনির ভিতরই আপনার কবর প্রস্তুত আপনাকে শোয়ানোর জন্য। বিশ্বাস হয় না, আল্লাহকে। নাকের ও মুখ গহবর থেকে নিশ্বাস বন্ধ মাত্র দেরি, রেডি কবর। টাকা, সম্পদ, ঘর বাড়ি বড় কথা, যাদের জন্য গড়ছেন অবৌধ্য সম্পদের পাহাড়… [বিস্তারিত]
প্রিয় প্রতিচ্ছবি, এখন গোধূলি। আনন্দ পূর্ণিত রক্তিম গোধূলি ঢলে পড়েছে দীর্ঘ রাতের ইচ্ছার পূর্তিতে আবির মাখা দিগন্তের বুক চিরে। দিন দিবসের জীবন খাতার তর্জন গর্জন কাৎস্য কণ্ঠের বিষ নিয়ে মিশে গেলো মুহূর্তে মস্ত রবি। সকল কাৎস্য কণ্ঠের বিষ গিলে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্নিগ্ধ সলজ্জ হেসে ওঠে এক ফালি চাঁদ সূর্যেরই কিরণ মেখে। চাঁদ হাসে সঙ্গ দেয়… [বিস্তারিত]
অণু কথনঃ একঃ নিজ জগতের ঊর্ণাজাল ছিঁড়ে বিলুপ্ত করেছিলাম নিজ ব্যাক্তিসত্বা, মিশেছিলাম যূথসত্বার সাথে। তা ছিলো অলিখিত মৃত্যু জীবন খাতার প্রতি পরতে পরতে। স্বরূপ ঐশ্বর্য্যের মায়াগন্ধ ছেড়ে মায়াশঙ্খ বাজিয়েছি সংসার খাতায় বিষন্নবদনে রোদন করেছে এ মন শৃঙ্খলবদ্ধ যূথভ্রষ্টা হরিণীর মতো নিজ আত্মাই আমার বিসর্জ্জক সেখানে। দুইঃ শৃঙ্খল চায়নি মন চেয়েছিলো শৃঙ্খলা। আকার দেয়ার অপরাধে অভিযুক্ত… [বিস্তারিত]
আজ ভোরটা অন্যদিনের মতোই চিরচেনা একইরকম যদি কোনো ছেদ না পড়ে। ঘুম থেকে উঠে বারান্দার চেয়ারে বসা,,, রাতের অর্ধেক পড়া বই, ফোন আর এক কাপ মশলা চা নিয়ে। ভোরের মন ভালো করা গান ছাড়া মিউজিক ছাড়ি মৃদু সুরে। চেয়ারে বসে প্রথম কাজ নোটিফিকেশন চেক করা। ফেসবুক ও ব্লগে ঢু মারা। ফোন রেখে চুপচাপ ভোর দেখা।… [বিস্তারিত]
তারচে বেশি কিছুঃ- করিনি ক্ষমা দিইনি সাজা কাঁচা মাটির উনুন জ্বালি বাড়ুক ভেজা আগুনের শিখা আকাশ ব্যেপে এবার উঠুক কালো ধোঁয়া। গিরগিটিঃ- সমস্ত রং চুরি করে রং বদলায় হাসি অথবা সহজ জীবনের জলাঞ্জলি দিয়ে আমরা কেবল আজীবন ফাঁসির আসামী বাস্তবতার জেলখানায়। গোপন চাঁদঃ- সময়ের তীক্ষ্ণ ধারালো চোখ গোপন অভিলাষ ব্যতিরেক বিতণ্ডার ডামাডোল শীর্ণ চাঁদও শরীরে… [বিস্তারিত]
প্রত্ন-খননে খুঁজে পাই অসংখ্য আনন্দ-শব্দ, বিষাদের মোড়কে, কিছু স্বপ্ন-পোড়া-ছাই, সহমরণ ও; আকাশ যেদিন পোয়াতি হলো, নীলাকাশ স্বেচ্ছা-নির্বাসনে যাবে বলে চোখ ভরে কাঁদতে লেগে গেল, এক চূড়ান্ত অবিশ্বস্ততা, মেনে নেয়া যাচ্ছে না; নির্ঘাত পরীদের কারসাজি; দীর্ঘ-চুলের সিঁথি বেয়ে সকাল বৃষ্টি নেমে এলো শরৎ নৈকট্যে, দূরত্বের ফিতে ফেলে রেখে, কুচি কুচি করা সৌহার্দ্যের উষ্ণতা নিয়ে; বিশ্বাস খুইয়ে… [বিস্তারিত]
একদিন টকশোতে অভিনেতা মার্জুক রাসেলকে এক সাংবাদিক প্রশ্ন করছিল আমরা যতটুকু শুনেছি একটা সময় আপনি প্রচুর নেশা করতেন। কারো জন্য খুব পাগলামু করতেন। কিন্তু এখন আপনি অনেকটা চেঞ্জ হয়ে গেছেন। আপনার এই পরিবর্তনের পিছনে সেই মানুষটার ভূমিকা কতটুকু? উত্তরে মার্জুক রাসেল বলছিল 'হ্যাঁ'একটা সময় প্রচুর সিগারেট খেতাম। ফাঁকেফুঁকে নেশাও করতাম। আমার এ অবস্থা দেখে মা… [বিস্তারিত]
তোমাকে চাইতে গিয়ে ক্ষয় হয়ে যাওয়া আয়ু পুনরায় দীর্ঘজীবী হয়ে উঠেছে। যেখানে ঈশ্বরের পরিপূর্ণ আশীর্বাদ ছিলো। প্রতি বসন্তে যখন নিয়ম করে অসুখ আসে, তখন পৃথিবী আমায় মৃত মানুষের কাছে নিয়ে যায়! অথচ এখনো সে বসন্ত আসেনি। এবার এসেছে অন্যরকম এক বসন্ত! যে বসন্ত জুড়ে কেবল মানুষের মৃত্যুভয় আর বেঁচে থাকার আকুতি। এসবে আমায় পাঠিয়ে দিলেন,… [বিস্তারিত]
আমরা সভ্যতা বানিয়েছি আধুনিকীকরণ কামনার প্রতিফলনস্বরুপ। যখন যেভাবে প্রয়োজন সেটিকে রঙের প্রলেপনীয় তুলিতে রাঙিয়ে তুলেছি। সভ্যতার নতুন ইমারত নির্মাণ করেছি কিন্তু ভুল করেও পুরোনোকে আঁকড়ে ধরে থাকার বাসনাকে লালন করিনি। সাজানো সভ্যতায় আমাদের বাসনা একসময় পূর্ণতালাভ করেছে; ধীরেধীরে সেই রঙের প্রলেপও একদিন ফিকে হয়ে গিয়েছে। আসলে সভ্যতাগুলোর বিলুপ্তির পিছনে রয়েছে মানবের অস্তিত্ব রক্ষার লড়াই। নিজেদের… [বিস্তারিত]
সকালে ঘুম থেকে ওঠে মোবাইলটা অন করে প্রথমেই ফেসবুকে টু মারা হলো, অনেকেরই দিনের প্রথম কাজ। তারপরই অনলাইনে থাকা আরও আরও সামাজিক সাইটে আনাগোনা-সহ নিজের দৈনন্দিন কাজ শুরু করেন অনেকেই। কিন্তু নিজের দৈনন্দিন কাজ কোনদিন গোল্লায় গেলেও ফেসবুকটাকে কেউ গোল্লায় যেতে দেয় না। কারণ বর্তমান সময়ে ফেসবুকটা ফেসবুক ব্যবহারকারীদের বুকের মধ্যিখানে কাঁঠালের আঠার মতো সবসময়ের… [বিস্তারিত]
আজ এককাপ চা হাতে বসেছিলাম। গরম ধোঁয়া উড়ানো দুধ চিনি সংযোজিত চা। তারপর ধুম করে তোমার কথা মনে পড়ে গেলো! তোমার পছন্দ কড়া লিকারে দুধ-চিনি মেশানো এককাপ চা। চা'য়ে চুমুক দিতে দিতে কিছুক্ষণের জন্য বর্তমান সব ভাবনা থেকে কিছুক্ষণ নিজেকে আলাদা করে নেয়া। চা'য়ে চুমুক দেয়ার পরক্ষণেই তোমার মনে হাজারো ভাবনা জরো হয়ে যায়। যেমন?… [বিস্তারিত]


























