মূল লেখায় যান

জানালায় শরৎ

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

প্রতিদিনের সকালে দাঁড়াই পূবের জানালায়, জানালা খুলে দিলে সেখানে ভোর আসে মিহি বাতাস আর শুভ্র রুপালী রোঁদ আমায় বলে "সুপ্রভাত!" আসে শালিকের ঝাঁক দল বেঁধে/ বেশি কিছু না, একমুঠো মুড়িতেই তাদের প্রসন্ন সকাল দেখতে পাই। আর আসে দুরন্ত এক দোয়েল তার তাড়াহুড়োর শেষ নেই। কিছু খাবে না, এক দন্ড স্থির হবে না, যেন শুধু-ই বলতে… [বিস্তারিত]

সোনেলা ব্লগে লেখার জন্য আমার আমন্ত্রণ গ্রহণ করে প্রথম যে মানুষটি সাড়া দিয়েছিলেন তিনি ব্লগার "আরজু মুক্তা"। একজন মুক্তমনা লেখক, অত্যন্ত স্পষ্টবাদী মানুষ। সোনেলার প্রতি যিনি ছিলেন নিবেদিতপ্রাণ। পরিবার-পরিজন এবং নিজের ব্যক্তিগত কাজের ফাঁকে সময় করে সোনেলায় অন্যান্য লেখকদের লেখাতে তার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তার লেখা সিনেমা রিভিউ থেকে শুরু করে রম্য, কবিতা,… [বিস্তারিত]

লেখকরা বড্ড বেশি তরুণ হয়,তাই না?আমার ৬ টি প্রকাশনার প্রত্যেকটিতে আপুর মন্তব্য থাকত।আপুুুুকে এভাবে চিনেছি। মন্তব্য করতে আসাতে আপুকে নিয়ে একটু জানতে চাওয়া কাজ করেছে মনে।দেখলাম সোনেলা ব্লগ আর লেখা তার মধ্যে মিশে গেছে।উনি ছোট্ট স্বাভাবিক অনুভূতিতে প্রাণ দিতে পারত।উনার লেখার বর্ণনা মন ছুয়েঁ যেত। মনটা কাদঁছে। চোখ বেয়ে জল আসছে।মানুষটাকে লেখা দিয়ে চিনি।মানুষটার কর্ম… [বিস্তারিত]

জমে থাকা একান্ত নিঃশব্দ নিস্তেজ লেখা-মুহূর্তগুলো জড়ো করি, কাটাছেঁড়া, ওলটপালট-ও; খুঁজি, খুঁজে দেখি কোন না কোন জোনাক মুহূর্ত নিশ্চয়ই এখানে আছে, না থাকার কোন কারণ-ই নেই, আছে তো; একরাশ আস্থার শ্রদ্ধা ও ভালোবাসা। পরচর্চা নেই, শ্রেণি শত্রু, প্রবল হিংসে-ও; লবণ চিনি দ্রবণের তাপমাত্রা দেখার ফার্মোমিটারটি খুঁজছি, মরুকরণের ভাঁজ খুলে খুলে, অলৌকিক উচ্ছ্বাস উন্মাদনার নীরবতা উপেক্ষায়… [বিস্তারিত]

আরজু মুক্তা

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

আরজুকে নিয়ে কি লিখবো আমি? এমন একটা লেখা কি আর কখনো লিখতে পারবো যেখানে আরজু আসবে? ওর লেখা যেখানেই শেয়ার করেছি ও সাথে সাথে রেসপন্স করেছে মেসেজ দিয়ে আর কাউকে না পেলেও নিশ্চিত জানতাম ও সবার আগে রিপ্লাই দিবে ফোনে কল দিলে দুইবারের বেশি রিং শোনার আগেই ওর কণ্ঠস্বর শুনতে পেতাম শেষবার যখন ওর অসুস্থতা… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

“যে আমাকে ভালোবাসেনা, তাকেও আমি ভালোবাসি”- তবুও দিনশেষে আমরা সবাই একা, আর সবচেয়ে বড় একাকিত্ব হলো কবর। মৃত্যু চিরন্তন, তবুও আমরা বলি এটা কেমন করে হয়, তারও তো একটা সময় থাকা চাই! কতো বৃদ্ধ- বৃদ্ধারা কোমর বাঁকিয়ে চলছেন অথচ মাঝে মাঝে এমন কেউ চলে যায়, যা মেনে নিতে সত্যিই সহজ হয় না। অনেক অনেক কষ্ট… [বিস্তারিত]

উৎসর্গঃ প্রয়াত শ্রদ্ধাভাজন আরজু মুক্তা আপু তাঁর চলে যাওয়া ভাবায়, তাঁর প্রস্থান করুণ সুরে হৃদয়ে কান্না উঠায়, কি এক বাঁধন স্রষ্টা তোমার বিচ্ছিন্ন মুহুর্তেই পরপার। আসার সময় অগ্রিম জানলেও প্রস্থান সকলের অজান্তে, বিশ্বসংসার তন্নতন্ন খুজেও বিশ্বপ্রতিপালক আমরা তোমার দ্বারস্থ। জানি সবার সময়, এক নিঃশ্বাস পড়ন্তেই দিত পার যেকোন মুহুর্তেই ইচ্ছা/অনিচ্ছা কি বা দাম আছে বান্দা… [বিস্তারিত]

চারপাশে কেবল মৃত্যুর কথা শুনি লাশের দুর্গন্ধ পাই স্বজন হারা কান্নার শব্দ শুনি৴৴ কখনো কখনো মসজিদের মাইকে মোয়াজ্জেমের কণ্ঠে শুনি একটি শোক সংবাদ ৴৴ কখনো কখনো জীবনের প্রয়োজনে প্রত্যহ দৈনিক কর্ম ব্যাস্ততার ঘটনায় মৃ্ত্যুর খবর শুনি কারনে কিংবা অকারনে জন্মেরসংখ্যাটি শুনিনি এ কয় বছর। মৃত্যুর সংবাদে মানুষের মনে কৃর্তিমানরা মরে না৴ মানুষের মুখে মুখে তোমার… [বিস্তারিত]

লেখার হাত ভালো করার জন্য সোনেলায় লিখতে শুরু করি। দুই একটা লেখা দেওয়ার পর দেখলাম মোটামুটি সবাই আমার চেয়ে বয়সে বড়। লেখা প্রকাশ করার পর অভিজ্ঞদের মন্তব্য দেখে বেশ খুশি হতাম। কিন্তু একটা পর্যায়ে খেয়াল করলাম কেউই লেখার সমালোচনা করেনা। সবাই শুধু প্রশংসা করে। এটা হয়তো নতুন ব্লগারদের উৎসাহিত করার জন্য করে থাকে। কিন্তু এভাবে… [বিস্তারিত]

প্রচণ্ড ব্যস্ততার সাথে বসত গড়েছি আমি। চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টায় কাজে ব্যস্ত থাকি ইদানিং। তাই ফেইসবুকে টুকটাক দু এক লাইন লিখলেও কারো পোস্ট পড়ার সময় হয় না আমার। সারাদিন কাজ শেষে ঘরে ফিরে ফ্রেশ হয়ে মাগরিবের নামাজ আদায় করে আবার কাজ নিয়েই বসেছি। প্রায় ঘন্টা খানেকের মতো সারাদিনের কাজটাকে নিয়ে আলোচনা শেষে ফেবু ওপেন… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

কেন এমন হয়???

রোকসানা খন্দকার রুকুএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

কেমন করে চলবো আপনাকে ছাড়া। আপনি যে মানুষটা সবার খোঁজ নিতেন, উৎসাহ দিতেন, পাশে থাকতেন, আজ আর কেন নেই। বিকেল ৫টায় মাত্র ৪৪ বছর বয়সে মারা গেলেন আমার অতি প্রিয় একজন, আপন, আমার শিক্ষক “আরজু মুক্তা” ম্যাম। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। কদিন আগে আমি অসুস্থ হলাম আমাকে ফোন দিয়ে জানতে চাইলেন কি হয়েছে? বলতেই,… [বিস্তারিত]

অমনিবাস তব প্রতীক্ষা

অনন্য অর্ণবএকান্ত অনুভূতি৯টি মন্তব্য

যদি আকাশ ভেঙ্গে পড়ে মেঘেদের ভারে কভু বাতায়নে না'ই থাকে বাতাসের ঢেউ, মনের গহীনে তব আশার প্রদীপ জ্বেলে- খুঁজে নিও মোরে প্রিয়- জানবেনা কেউ।। বুনো ফুলে খোঁপা বেঁধে পেয়েছ কি সুখ তুমি প্রজাপতি মন যার ষোলটি বছর বন্দি মনের ঘরে যে পুরুষ ভর করে - কতটা আপন তার কতখানি পর ।। জীবন ফুরিয়ে যাবে সময়ের… [বিস্তারিত]

আমরা জাতিগতভাবে সবকিছুতেই অতি উৎসুক কেন! রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা কবলিত মানুষদেরকে কোথায় অতি দ্রুত হাসপাতালে নিয়ে যাবে তা না। সবাই তাঁদের ঘিরে ধরে আর তাকিয়ে তাকিয়ে দেখে কী ঘটেছে। ধীরে ধীরে জটলা বাড়তে থাকে। পাশাপাশি দুঃখজনক হলেও সত্য কেউ কেউ মোবাইলে ভিডিও করতে থাকে। আবার কেউবা সেলফি তোলায় থাকে ব্যস্ত। তাঁদের উদ্ধার করতে… [বিস্তারিত]

*** ভাই, জিতছেন… বউ…!!! ***

তির্থক আহসান রুবেলএকান্ত অনুভূতি১৪টি মন্তব্য

বিয়ের অনুষ্ঠানে অনেকে বউ দেখে এসে জামাই বা তার আত্মীদের বলে, 'জিতছেন। বউ তো মাশাল্লাহ'। কথাগুলো আমার কাছে খুব অসভ্য লাগে। প্রথমত মনে হয় কোরবানীর গরু। কম দামে এত ভাল গরু! জিতছেন ভাই। দ্বিতীয়ত সবাই নতুন বৌয়ের মেকআপ মাখা মুখ আর শরীরের মাপ দেখে। তারপর বলে, 'ভাই, বৌ/ভাবী তো জোস। সেখানে বৌয়ের যোগ্যতা মাপা হয়… [বিস্তারিত]

কাকতাড়ুয়ার হাসি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১১টি মন্তব্য

চোরাবালির আবর্তে ডুবে যেতে চায়, ডুবে যায়, অনূদিত মন, মানস; আঁজলা আঁজলা জলে জ্বলে ওঠা মন, নিভে যায়, নিস্তেজ হতে হতে; গেঁথে থাকে মৃতদেহরা হত্যাকারীর চোরাবালিতে; জমিয়ে রাখা লেখাগুলো কাচের বয়ামে রেখে দিলে মন্দ হয় না, ভালোবাসার জারকে ডুবিয়ে, লাগামহীন নির্জনতার মার্জিনে; ডুবতে থাকা স্বপ্নগুলোর কোন তারিখ থাকে না, রাতজাগা চোখ-ও-না, শোক বই-ও-না। স্মৃতিময় রূপকথার… [বিস্তারিত]