ইচ্ছে করে আকাশের নীল মেখে প্রজাপতি, ঘাসফড়িং হয়ে বেড়াই পথে পথে, ইচ্ছে করেই রঙিন স্বপ্ন গুলো দূর আকাশে ছড়িয়ে দিতে। কখনো বা ইচ্ছে জাগে, পাখির মত ডানা মেলে পথ হারাই আকাশে সীমাহীন প্রান্তে, ইচ্ছে করে মেঘ হয়ে আকাশকে ছুঁয়ে দিতে। স্বচ্ছ আকাশে জমে মেঘের জল কনা ইচ্ছের পাপড়ি পায় না রোদ্দুর দেখা, আধারের বুকে, পথ… [বিস্তারিত]
বিভাগ: কবিতা
ঘানি টানার মতো রোজ সরিষা তৈল উৎপাদন হচ্ছে খুব; ক্ষত বিক্ষত মাটির দলা যেদিন দুর্বলা ঘাসফুলের সাথে বাসর হবে; সেদিন ও এতটুুকু ঘ্রাণ পাবে না লম্বা নাকটাও আর জুরাবে না! সমস্ত উপলদ্বি ধ্বংস হবে। হৃদয় ঘানিতে মুক্তির সানাই বাজাবে নিশ্চিয়- আবার কোন এক সরিষা দানার; অথচ এক মুহুর্তের জন্যও হলো বুঝার ক্ষমতাটুকু রাখলে না- অনুশোচনা… [বিস্তারিত]
আমাদের ছোট গাঁয়, প্রতিদিন বসে পাখালির মেলা বট-পাকুড়ের ছায়। সারাটা বছর মাঠে খায় দোল পাকা ফসলের সারি, সুর থাকে জেগে কাজের কাঁকালে ক্ষণিকও যায় না ছাড়ি। গোয়ালে গো-ছাগ গোলা ভরা ধান গাছে গাছে ফুল ফল, খাল বিলে করে হরেক মৎস্য দিবা নিশি খলবল। খরায় সচল মহিষের গাড়ি বরষার জলে নাও, সবুজ বৃক্ষ দেয় ক্ষণে ক্ষণে… [বিস্তারিত]
স্যাঁতস্যাঁতে ঝুপড়িতে বেড়ে ওঠা কচি আবেগ জানেনা আকাশ কত নীল! সমুদ্র কতটা সফেন আর সুনীল? আকাশ দেখবে বলে উড়ুক্কু গাঙচিলের ঝাঁকের পিছে ছুটতে গিয়ে ডানা ভেঙ্গেছে উঠোন বাড়ির শালিক। তবে কী আবেগ পাখির বেহিসেবী পালক? যত্রতত্র যখন তখন ঝরে যায়.... নির্জন দুপুরে একান্তে ডাকা ঘুঘুকে কি তাড়িয়ে দিতে হবে? চালচুলোহীন ভবঘুরের স্পর্শকাতর অনুভূতি শূন্য হতে… [বিস্তারিত]
আমার যা কিছু সুখ তোমারেই করে গেনু দান, হে বেভুলা রূপবান! তবুও গগনে থেকো হয়ে চির সুহাসিনী চান! কখনো বিরহে যদি কেঁপে উঠে নিশির অধর, ছড়ায়ে রূপালী প্রভা করো তার নিস্বার্থে কদর! যদি খুলে ঝিঁঝিঁ দ্বার জানুক তুমিও তার না হয় লুকাবো আমি ছেঁড়া বুকে ভীরু অভিমান! তবুও গগনে থেকো হয়ে চির সুহাসিনী চান! কর্কশ… [বিস্তারিত]
আজ জিতেছে বাংলা স্বদেশ তবু কেন হাসো না? আসল কথা মাতৃভূমি মোটেই ভালোবাসো না। টাইগারেরা হারলে বলো "এদেশটা তো আমার না। পাকিস্তানের বিপক্ষে যাই ! আমি অমন চামার না। দাদা ছিল খোদ রাজাকার, নানা ? পাকিস্তানী সে, মামা ছিল স্বাচ্ছা গোলাম টানতো তাদের ঘানি সে। কে বাবা তা নেইকো জানা, এইটা নিয়ে 'সন্দ' কী? হোক… [বিস্তারিত]
দেহের ভীতর অন্তদণ্ড ঝড় হাওয়া বইলে কি আর প্রেমময় সুবাস থাকে? এক বার ভাবো কি অনুরাগ? অদ্ভুত হাস্যকর, রূপালি কথাগুলো শুনলে- জেনো ঝর্ণা ধারা ক্ষত বিক্ষত মিছিল- নীরবে পদচিহ্ন লেগেই থাকে, রক্তাক্ত দাগ; হতচ্ছাড়া তবুও মন থাকে, দেহের ভাজে- ভাজে অন্তহারা, অথচ মনে হয় বিবেক বুদ্ধি শূন্য আকাশ- বল কি ভাবে পাবে একখণ্ড মাটির সুগন্ধ… [বিস্তারিত]
যত দোষ নন্দঘোষ নয় নির্মলেন্দু গুণ। তিনি যদি ঘটা করে না বলতেন _"তোমার চোখ এতো লাল কেন? "তাহলে তুমি ও বলতেনা। জবাবে আমি ও হয়তো দুঃসাহসে উদ্ধৃত করতামনা __ "তার চেয়ে চলো এক কাজ করি, তুমি কান পেতে শোনো, শুধু শোনো, আমি শুধু বলি! ভালোবাসি… ভালোবাসি...ভালোবাসি...;♥'' শেষতক কী হলো? লোকসান গুণছি__ অনুশোচনার প্রতিলিপিতে লিখছি ভুল… [বিস্তারিত]
চড়বে বলে তেঁতুল গাছে ফের করে আবদার, জেদ ধরেছে দুষ্টু খোকা মুখ করে আজ ভার। মা ডেকে কন ঝুল না বেটা নীচু আমের ডালে, যেথায় বসে টুনটুনি গায় রোজ সুখে সকালে! বেশ তো উঁচু তেঁতুল শাখা ঝুলছে যেন ব্যাঙ, ওখান থেকে পড়লে কি তোর আস্ত রবে ঠ্যাং? বাপ তারে কয় বলতো খোকা করছে মা তোর… [বিস্তারিত]
জানেন না হয় তো! মৃত্যুর সাথে নিঠুরের এক সম্পর্কের কুটুম্বিতা আছে; অনেকেই বলে উঠেন বোবার নাকি শত্রুতা নেই- দিবালোকের মতো সম্পন্ন মিছে কথা, হয় তো কেউ পছন্দ করেন না ঠিক কিন্তু অপদার্থ একটা; নিঠুরতা হলো জলশূন্য চোখ মুখ- বোবাটা বুকের গহীনে তাপহীন অনল নিশি ক্লান্তি ভাষার কোন বিরাম নেই তবুও একটা সম্পর্ক খুঁজে ফিরা শঙ্খচিল… [বিস্তারিত]
নিঃসার্থতা কোথাও নেই! পৃথিবীর মানুষের কাছেতো নেইই, নেই স্রস্টা- আল্লাহ ভগবান ঈশ্বরে কাছেও! নিঃসার্থতা কোথাও নেই, জলে স্থলে সাগর-মহা সাগরে প্রকৃতির মাঝে, সাত আসমান গ্রহ নক্ষত্র, বায়ু মন্ডলে!। নিঃসার্থতা কোথাও নেই শুধু সূর্য বিহনে, সে শুধু বিলিয়ে যায় তপ্ত তাপ, কখনো,- সহ্য কখনো অসহনীয়! বিনিময়ে চাওয়ার নেই কিছু তার, আমি হবো তার মত, বিলাবো দুহাতে… [বিস্তারিত]
তোমাতে পুড়ে আমার ভালোবাসাটাকে আরো খাঁটি করতে চাই। কেন জানি আমার হৃদয়টা ইদানিং বড্ড অবহেলা করছিলো আমাকে! ভালোবাসাটা হৃদয়ে ঢোকার আগেই হারিয়ে যাচ্ছিলো কোথায় যেন! ঠিক যেন আরেকটি বারমুডা ট্রায়াংগেল। যেদিন থেকে পরিচয় তোমার সাথে, সেদিন থেকেই বদলে গেলো যেন সবকিছু। এখন আর ভালোবাসাটা হৃদয় থেকে হারিয়ে যায় না আগের মতো। এক গভীর ভালো লাগার… [বিস্তারিত]
অভিমানের শহরে নেমে এলো বৃষ্টি তাই বলে তুমি জানালায় দিয়েছো খিল একাকীত্বের পথে নিয়েছি ঠাঁই, আকাশের অঝরে উষ্ণ ফোটায় দেহ ভিজলেও, মনে বাড়ে উত্তাপ আমি ক্লান্ত হই, আহত হই অবিরত তোমার নিঃসঙ্গতার শহরে আলপনা আঁকি, অলি গলি পথে নগ্ন পায়ের বিরহী ছাপে আকাশ দেখি, ভেসে যাওয়া মেঘ, তাও নিজেকে খুঁজি, ডানা ভাঙা পালকে । রচনা… [বিস্তারিত]
সময়কে হারিয়ে আবার খুঁজে ফিরি পিছনের অলি গলিতে, স্মৃতির নুড়ি সেথায় জড়ো হয়ে আছে পথের বাঁকে বাঁকে। সময় হেঁটে চলে আগামীর পথে আমি থাকি অতীতের চাদর জড়িয়ে। সময় চলে যায় বহমান পথে, হায়! আবার যদি একবার আসো ফিরে। দু হাতের মুঠোয় যতন করে রাখবো তোমায় আপন করে। সময় বলে-- যে যায় চলে সে কি কভু… [বিস্তারিত]
শীতের খেজুর রস, দেখলে কে না হয় খুশিতে চঞ্চলা সরস? থাকলে সাথে মুড়ি, আর কি খাটে কথার মাঝে হিমের জারি-জুরি! খুব সকালে দেয় যদি মা গরম ভাপার থালা, আর কে থাকে কালা? লালি যদি দেয় খুলে তার গন্ধে মনের তালা? রসে ডোবা চিতই পিঠা খায় যদি বা খুকি, সূর্য কি রয় লুকি! ’আয় রোদে আয়’… [বিস্তারিত]






















