মূল লেখায় যান

সময়

হালিমা আক্তারকবিতা১৩টি মন্তব্য

সময়কে হারিয়ে

আবার খুঁজে ফিরি

পিছনের অলি গলিতে,

স্মৃতির নুড়ি সেথায়

জড়ো হয়ে আছে

পথের বাঁকে বাঁকে।

সময় হেঁটে চলে

আগামীর পথে

আমি থাকি অতীতের

চাদর জড়িয়ে।

সময় চলে যায়

বহমান পথে,

হায়! আবার যদি

একবার আসো ফিরে।

দু হাতের মুঠোয়

যতন করে রাখবো

তোমায় আপন করে।

সময় বলে–

যে যায় চলে

সে কি কভু আসে ফিরে?

যখন থাকে করোনা কদর

হারিয়ে গেলে মিছে ক্রন্দন।

মোট পড়েছেনঃ ৮৭৭জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. অতীত, স্মৃতি তাড়িয়ে বেড়ায় অবিরত আমাকেও। আমি যেন অতীতেই ডুবে যাই বারবার ঝিনুক সেঁচে মুক্তোর খোঁজে। কবিতা ভালো লাগলো আপু। অবিরাম শুভেচ্ছা

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।