মূল লেখায় যান

দুস্ট ছেলে

খাদিজাতুল কুবরাকবিতা১০টি মন্তব্য

দুস্ট ছেলে তোর প্রেম ফুরিয়ে যাবে দুপুর গড়িয়ে বিকেল এলে, চামড়া কুঁচকানো প্রেতাত্মার ছায়া পড়বে যখন বর্ষীয়সী গালের তিলে। ভোলাসনে আর মায়ার ইন্দ্রজালে, দুষ্ট ছেলে, মোহে ভুলে খেলার ছলে, মাঘের শীতে অবেলায় গলাঅব্দি ভেজালে, পড়তে হবে হুপিং কাশির কবলে। তোর চাই পৌষালী খড়ের ওম, অশীতিপরের মনে ও হিম। দুষ্ট ছেলে তোর নাক টিপলে দুধ গলে,… [বিস্তারিত]

প্রশ্নের উত্তর

ফজলে রাব্বী সোয়েবকবিতা৬টি মন্তব্য

অনেকদিন আগে কেউ একজন জিগ্যেস করেছিলো আমায়, যদি মানুষ হয়ে না জন্মাতাম তাইলে কি হিসেবে জন্মালে আমি খুশি হতাম? আচমকা প্রশ্নের এই উত্তর আমি দিতে পারি নি। তবে এর পর থেকেই ভাবনাগুলো মাথায় খেলা করতে থাকে রোজ। উত্তর আসে একের পর এক, থেমে থেমে। কখনো ভাবি হয়তো মাছ হয়ে জন্মালে ভালো হতো, সারাটাদিন সাঁতড়ে বেড়াতাম,… [বিস্তারিত]

পাগলের প্রলাপ!

বোরহানুল ইসলাম লিটনছড়া৮টি মন্তব্য

ওই পাড়ার এক বদ্ধ পাগল খায় মেঙে সে ভিক, যা বলে সব আবোল-তাবোল নেইকো কথার ঠিক! সেদিন ডেকে কাছে, বলনু ভোলা পারবি কি তুই চড়তে তালের গাছে? বললো হেসে ও সাধু ভাই বেশ তো চালাক তুমি! কও তো মোদের যায় না কি দিন চিল্লাতে আর ঘুমি? তোমরা যারা ধন বা জ্ঞানে আছো কালের সাথে, এক… [বিস্তারিত]

ভালবাসার আবরণে

কামরুল ইসলামকবিতা১০টি মন্তব্য

তুমি মানিয়ে নিয়েছো, হয়ত আমিও মানিয়ে নিবো দুজন দু মেরুর দূরত্বে সময়ের ফ্রেমে বন্ধি থাকবে কিছু কল্প গল্প ফেলে আসা কেন্দ্র বিন্দুতে । তবুও যেন সান্তনা, আকাশ এক, বাতাস এক নিঃশ্বাস রাখি একই ভুপৃষ্টে ছুটে চলা পথ, গন্তব্যহীন বিপরীত দুজন অনাগত স্বপ্নে আপনাকে সৃষ্টে । তোমার চাওয়া, আর আমার না পাওয়ার খতিয়ান গড়মিলে নথিভুক্ত এই… [বিস্তারিত]

শীত এসেছে!

বোরহানুল ইসলাম লিটনছড়া১১টি মন্তব্য

শীত এসেছে শস্য নিয়ে দেখবি যদি আয় রে আয়! ঘুরছে মধুপ ফুল থেকে ফুল দল বেঁধে আজ হিমেল বায়। ধোঁয়ার মতোন হিম কুহেলী করছে পরখ সবুজ ক্ষেত, গম কলাইয়ের বক্ষে বসে কাকতাড়ুয়া সাজছে প্রেত। ছাগ গরু মোষ ভুলছে বাড়ি পেয়েই পথে সবুজ ঘাস, খাল থেকে তা হাসছে দেখে হরেক তালে পাতিহাঁস। খেজুর গাছের গল দিতে… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

নো ম্যানস ল্যান্ড

খাদিজাতুল কুবরাকবিতা১০টি মন্তব্য

তোমাকেই ভালো লাগে এ দোষে দোষী আমি। ভালোবাসি কিনা জানিনা, এটুকু বুঝি আর কারোতে মন লাগেনা। কি শাস্তি দেবে ফাঁসি না যাবজ্জীবন? প্রকাশিতে না পারি,না গোপন সোপান বহন করিতে পারি। আজ আমি আপন লজ্জায় মরি, তুমি যে আমার পথ পদর্শক গুরু, তোমায় শ্রদ্ধায় স্মরি, ভালোবাসিতে কি পারি? কুইনাইন নিয়ে জ্বর সারালাম এবার কুইনাইন সারাবে কে?… [বিস্তারিত]

সময়

নীরা সাদীয়াঅণুগল্প৫টি মন্তব্য

গ্লাসে পানি ঢেলে খাচ্ছি, এমন সময় ফোনটা বাজছে। কে কল করতে পারে এসময়? পানি রেখেই দৌড়ে গেলাম কোন জরুরী ফোন ভেবে। গিয়ে দেখলাম অচেনা নাম্বার থেকে কল। ফোনটা ধরে জিজ্ঞেস করলাম কে তিনি? উত্তর এলো, : আমাকে চিনতে পারছ না? : আমি দুঃখিত। আপনার পরিচয়টা বলবেন কি? : আমি অরণ্য। আমি কিছুক্ষণ থমকে রইলাম। কিন্তু… [বিস্তারিত]

সমসুখী গানে (ট্রায়োলেট)

বোরহানুল ইসলাম লিটনকবিতা৮টি মন্তব্য

একই সুরে দু’টি পাখি গায় যদি গান, পুষ্প ছড়ায়ে দেয় সুবাসিত হাসি! জেগে উঠে কিশলয় পেয়ে নব প্রাণ, একই সুরে দু’টি পাখি গায় যদি গান! মৃদুলা বায়ুর বুকে মিশলে সে তান, আলোও স্নিগ্ধ রূপে সাড়া দেয় আসি! একই সুরে দু’টি পাখি গায় যদি গান, পুষ্প ছড়ায়ে দেয় সুবাসিত হাসি! ছবিঃ সোনেলা গ্যালারী থেকে। [বিস্তারিত]

বেলাশেষের প্রাণেশ্বর

খাদিজাতুল কুবরাকবিতা৫টি মন্তব্য

তোমার ঠোঁটে শ্যামের বাঁশি, আমার ব্যাথার অনুপ্রাস! কেমন করে বাজবে বলো, মায়াবী পয়ার কিংবা প্রেমের কৃত্তিবাস? যদি সুলক্ষণা শঙ্খ বাজাত সুশীল, পৃথিবীর হাতে থাকত ফুল চন্দনী অভিনন্দন! তুমি আমি আমরা হতে পারতাম। একদিন বিচ্ছেদ হবে এ সম্ভাবনাকে হেসে উড়িয়ে দিতাম। চৌম্বকীয় আকর্ষণকে উপেক্ষা না করে স্ট্যাচুর নিরবতা ভেঙে গুড়িয়ে দিতাম। করোটিতে মানুষের পায়ের আওয়াজ নিয়ে… [বিস্তারিত]

জামরুল ঠোঁটের প্রেমিকা।

মনিরুজ্জামান অনিককবিতা৯টি মন্তব্য

তোমার ঐ জামরুল ঠোঁটে চুমু এঁকে দেয়, যদি এক তৃষ্ণার্ত প্রেমিক। কি করে তাকে অগ্রাহ্য করবে! জামরুল ঠোঁটের মালিক। তুমি কি মামলা ঠুকে দিবে আদালতে? শাস্তি হবে! চুমুর দায়ে এই বিশ্বব্রহ্মাণ্ডে তার কি ফাঁসি হবে? নাকি কাটিয়ে দিতে হবে জীবন, কনডেম সেলে। প্রতিটি দৈনিক পত্রিকায় উৎসুকে নিউজ ছাপা হবে, চুমুর দায়ে সামনের বিষ্যুদবারে ফাঁসিতে ঝুলে… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

স্বচ্ছ

আলমগীর সরকার লিটনকবিতা৮টি মন্তব্য

তুমি জানো না সংসার ধর্ম কি? তাই অনেক কিছুই অবল তাবল গান শোনাও; আমার সংসার দৃষ্টির ভঙ্গিতে দেখছি প্রতিনিয়ত, যাচ্ছে ভালই- তবু তুমি মুর্খর মতো কিসব বলো! কবিতারা লজ্জা পায়- আহত হয়। সেটা বুঝও বোঝ না একটুও; তোমার ধরনা এসব নাকি পাপ ও রে মুর্খ আগে বুঝ তারপর পাপ বলো,পাপ বাবা কেউ ছাড়া না তোমার… [বিস্তারিত]

কালবেলা

বোরহানুল ইসলাম লিটনকবিতা৮টি মন্তব্য

পিছে হাসে কালবেলা! যদি করে কেউ বাঁধনের বুকে বিশ্বাস নিয়ে খেলা! বোদ্ধা বুদ্ধু একই অন্তরে আজীবন করে বাস, তবুও চায় না একে অপরের করতে সুখ বিনাশ। হয়তো বলবে কখনো কি হতো আলোর এতোটা দাম, যদি না থাকতো তিয়াসীর বুকে লেখা আলেয়ার নাম! মানছি তা’বলে হোক ছলে দাঁত পিষলে জিভকে সুরে, না বুঝে কি রয় বেদনার… [বিস্তারিত]

অ-প্রকাশিত প্রেম

সুপর্ণা ফাল্গুনীকবিতা১৬টি মন্তব্য

রাষ্ট্র জানেনা তোমার-আমার প্রেমের গল্প, সমাজ জানেনা তোমার-আমার সঞ্চারিণী; তবুও আমরা পথ চলেছি লোকালয় থেকে লোকালয়ে। নাসার প্রাত্যহিক বুলেটিনে আমাদের প্রণয়ের খবর অপ্রকাশিত; আমাজনের দাবানলে আমাদের প্রেমের বহ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে- রামায়ণের পৌরাণিক গল্পে তোমার-আমার প্রেম নেই; স্বপ্ন বুনে চলেছি মহাবিশ্ব ঘিরে, সৌরজগতের বলয়ে তোমার-আমার প্রণয় ঘূর্ণায়মান, আমাদের প্রেম এই শহরে বোহেমিয়ান সাদৃশ্য; মহাপ্রলয়ের… [বিস্তারিত]

চিরকুট

হালিমা আক্তারকবিতা৮টি মন্তব্য

একটি চিরকুট কয়েকটি শব্দের মালা গাঁথা। চিঠির ভাঁজে জমে থাকা ফাল্গুনী হাওয়া ওই দুটি চোখে যদি নামায় বর্ষা, বুঝে নিও গল্পটা হয়নি শেষ আরও কিছু আছে বাকি জানা হয়নি আজও যা। [বিস্তারিত]

স্কারলেট রোজ

রোকসানা খন্দকার রুকুগল্প৭টি মন্তব্য

উন্নত দেশের মানুষের নামের ব্যাপারে আমাদের মতো এতো বালাই নেই। জন্মের সময়ের নাম পছন্দ না হলে, তাঁরা চাইলেই নাম পরিবর্তন করতে পারে। আমাদের দেশে নাম পরিবর্তন করলে সেটি নিয়ে রীতিমতো কটাক্ষ বা হাসাহাসি করা হয়। এ দেশে নামের বেলায়ও ব্যক্তিস্বাধীনতা বলে কিছু নেই। গ্রামের দিকে নাম পরিবর্তনের একটি মজার ব্যাপার থাকে। মানে নামকে বিকৃত করা… [বিস্তারিত]