দৃশ্য থেকে দৃশ্যান্তরে যাতায়াত শুধু সময় মিশে যায় মহাকাল স্রোতে এভাবেই বদলে যায় দৃশ্যপট রূপান্তরের পালে দোলা দিয়ে যায় কিছু স্মৃতিভারাতুর দীর্ঘশ্বাস। কেউ জানেনা কোথায় পথের শেষ......... মনে পড়ে লেবু-গন্ধী উদাস-অলস দুপুরগুলো সৌরভে বিভোর রমণীয় প্রজাপতি মেলা লাল ফড়িংয়েরা বাতাসের গায়ে ডানা মেলে দিলে হাওয়ায় হাওয়ায় কেমন মদালসা সুরের কাঁপন বেজে যেতো থোকা থোকা রুধির-পুষ্পিত… [বিস্তারিত]
নাজনীন খলিল
আমি কেউ নই।। কখনো আমি কেউ ছিলামনা।
সমুদ্রের ফেনায়িত মদে ভাঙ্গে প্রবাল-প্রাচীর
আমি তার কিয়দংশ;
মৃত;
ভঙ্গুর;
সামান্য।
রক্তস্রোতের মাঝে আদিমতম যাযাবর নেশা
তরঙ্গ-স্পন্দনে শিরায় শিরায় মাদলের বোল বেজে ওঠে;তবু
নিবিড় সমুদ্র-দর্শনে ব্যর্থ
তিন ঢেউ পেরুনো হয়না
প্রবল জোয়ার-জলোচ্ছ্বাসে বালুকাবেলায় ফিরে আসি
বার বার।
- নিবন্ধন করেছেনঃ ১৩ বছর ৮ দিন আগে
- পোস্ট লিখেছেনঃ ২টি
- মন্তব্য করেছেনঃ ৩৫টি
- মন্তব্য পেয়েছেনঃ ২৪টি
"সবাই চলে গেছে শুধু একটি মাধবী তুমি......................................." ফুরিয়ে গেছে চরকার সুতো--------- বোনা হয়নি রুপকথার সেই নকশীচাঁদর। মাঝরাতে আচমকা আকাশের জানালা খুলে গেলে একটি নক্ষত্র খসে সোজা আমার স্বপ্নের ভেতরে ঢুকে পড়ে 'খসে পড়া তারার কাছে কিছু চাইলে ইচ্ছা -পূরণ হয়' ----------------তুই বলেছিলি। তারা খসা------------- তুই। কিছুতেই মনে পড়েনা কিযে চাই। গুলমোহরের লতানো ঝোপে চাঁদ নেমে… [বিস্তারিত]
