মূল লেখায় যান

হেমন্তের পণ

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি৩১টি মন্তব্য

 

হেমন্ত আজ পণ করেছে খুবলে খাবে কবিতার হৃৎপিণ্ড,
ছড়ানো-জড়ানো এলেবেলে শব্দদের
বারোটা-তেরটা বাজিয়ে তাণ্ডবে মত্ত হবে সে;

হারালে হারাক নাকের নোলক
বিদিশায় পথ হারিয়ে উদ্দেশ্যহীনতায় কাঁদুক পাঁচালী কবি,
তাতে কি! কবিতা তার চাই-ই চাই;

রাতের অন্ধকার ফুঁড়ে,
মায়া-কাঁথা-কাঞ্চনের উষ্ণ আমন্ত্রণ-কে নিকুচি দিয়ে
আধ-চোখে, কাদা-ঘুমে পড়বেই সে, এক মহাকাব্য..

হায়, কবিতা
এবার এসো অ-কবিতায়,
অবগুণ্ঠন মুক্ত হয়ে, লাজ-ভাঙা নিদারুণ বৈভবে
ছলা-কলা নির্বাসিত করে।

মোট পড়েছেনঃ ৯৯৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩১টি মন্তব্য

  1. হারালে হারাক নাকের নোলক
    বিদিশায় পথ হারিয়ে উদ্দেশ্যহীনতায় কাঁদুক পাঁচালী কবি,
    তাতে কি! কবিতা তার চাই-ই চাই;

    চাই-ই চাই, হোক তা প্রেমে, বিরহের কিংবা বিদ্রোহের কবিতা।
    কবিতা হয়ে ধরা দিক, তবুও দিক।
    চমৎকার লিখেছেন আপু

  2. রাতের অন্ধকার ফুঁড়ে,
    মায়া-কাঁথা-কাঞ্চনের উষ্ণ আমন্ত্রণ-কে নিকুচি দিয়ে
    আধ-চোখে, কাদা-ঘুমে পড়বেই সে, এক মহাকাব্য..

    তবে হউক না শুরু আর এক ডাইরির বুকে আঁচড় কাটা। বর্নের আঁকিবুকি হয়ে যাক নতুন এক মহাকাব্য।

    কি সুন্দর লিখেন- সব বুঝিনা, বোঝার ক্ষমতা কম- তবু ভাল লেগেছে।

    1. এই লেখাটি মুলত মহারাজের ( ছাইরাছ হেলাল) লেখার জবাব পোস্ট। ব্লগে অনেক আগে থেকেই জবাব পোস্ট প্রচলিত। যে কারো লেখার উত্তরে কমেন্ট ছাড়াও আমরা আলাদা পোস্টে জবাব দেই। এটি উপভোগ্য বটে 🙂

      * মহারাজের লেখা

      https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8/

      ধন্যবাদ ও শুভ কামনা বাবু ভাই। 🌹🌹

  3. রাতের অন্ধকার ফুঁড়ে,
    মায়া-কাঁথা-কাঞ্চনের উষ্ণ আমন্ত্রণ-কে নিকুচি দিয়ে
    আধ-চোখে, কাদা-ঘুমে পড়বেই সে, এক মহাকাব্য..

    তবে হউক না শুরু আর এক ডাইরির বুকে আঁচড় কাটা। বর্নের আঁকিবুকি হয়ে যাক নতুন এক মহাকাব্য।
    কি সুন্দর লিখেন দিদি, তবে গুলো শব্দ বুঝার মত মেধা কম।
    ধন্যবাদ দিদি ভালো লাগলো খুব।

    1. শুধু ভালো লাগলে হবেনা শফিক ভাই। আপনাকেও লিখতে হবে। কতোদিন হলো লেখায় আসছেন না, গুনে দেখেছেন?
      নতুন লেখা দিন।
      আপনার লেখা এবং আপনাকে মিস করছি 🙂

      শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹

  4. সাবিনা, সত্যি বলেছ। মাঝে মাঝে কবিতা ঠিক জেদী মেয়েটার মতোই এমন আবদার ধরে বসে যে, হাতে-পায়ে ধরেও পার পাবার উপায় থাকে না। হৃদয় খুঁড়ে হলেও শব্দের যোগান দিতে হয়। নিরন্তর শুভকামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?