মূল লেখায় যান

হেমন্তের নদী

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি৩৮টি মন্তব্য

হেমন্ত এলো,
ঝক্‌ঝকে আকাশে জ্বলজ্বলে তারার মেলায় চাঁদ হলো তার অতিথি,
হাওয়ায় উড়িয়েছে একমুঠো জ্বোনাকি।

শিউলিতলায় ফুলেদের আসরে আজ মৃদু হিল্লোল,
কার্তিক-বরণ করবে সবাই নিজেদের উজাড় করে।

জোছনার আতিশয্যে ঐশ্বর্যময়ী নদী
বয়ে চলে শান্ত নিবিড়তায়,
নদীর ঘ্রাণে আকুল পথিক স্তব্ধ ;

শান্ত নদীর হিমেল হাওয়ায় অশান্ত বাসনারা আঁকিবুঁকি আঁকে,
জোছনা মাখা দৃষ্টির আঘাতে ভেঙেছে নদীর অটুট অহংকার,
অস্থির ঢেউগুলো আজ বড্ডো লাজুক ;

নদী বয়ে চলে তিরতিরে হাওয়ায়,
তীরে না ফেরার বাহানায়…

* অ-কবিতা
* ছবি-আমার 🙂

মোট পড়েছেনঃ ৩০১৭জনআজ পড়েছেনঃ ০জন

৩৮টি মন্তব্য

  1. হেমন্ত নিয়ে লিখেই ফেললেন তাহলে? বাহ বেশ হয়েছে কবিতা আপু।

    হেমন্তের বাতাসে শিরশিরে অনুভূত হয়, এটা আমার কাছে অনেক ভালোলাগার বিষয়। না শীত না গরম। ফুলের গাছ নিজেদের তৈরী করে আসন্ন ঋতুতে ফুল দেবে বলে। নদীর পাড়ের হিমেল হাওয়ায় প্রাণ জুড়িয়ে যায়।

    লেখা ভালো লেগেছে আপু।

    1. আপনার হেমন্ত বিলাস জানতে চাই আপনার লেখায়। একঝাক কবিতা লিখে ফেলুন তৌহিদ ভাই, পড়ার জন্যে আমরা পাঠক হাজির থাকবো এখানেই 🙂

      হেমন্তের শুভেচ্ছা 🌹🌹

  2. অ-কবিতার প্রেমে পড়ে গেলাম। আরো পড়লাম তোমার তোলা ছবির। শরত হেমন্ত এমনই দুটি মাস, এসময়ে এমনিতেই প্রকৃতির প্রেমে পড়ে যাই।তোমার বর্ণনায় সরেজমিন দেখে এলাম নদীর অববাহিকা। আহা কি দারুন, মায়াময় দৃশ্যায়ন।
    ভালবাসা ভালবাসা❤❤

    1. সোনেলা ব্লগ পরিবারে আপনাকে সাদরে স্বাগতম জানাই। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য দেয়ার জন্যে। আপনিও লিখুন প্লিজ, আশা করি আমাদের দেয়া মন্তব্যও আপনার ভালো লাগবে।

      ভালোবাসা ও ভালোবাসা অফুরান ❤❤

  3. এমন সুন্দর কথা মালা অ-কবিতার খোলস ছেড়ে কবে কবিতার হাড্ডি মাংসে রূপ নিবে ? সব সময় অ-কবিতা বললে কবিতা ফুঁসে উঠবে প্রতিবাদে।

    ছবিটি অনেক ভাবনার আর আর মানুষের ইতিবাচক ভাবনার মতো সুন্দর হয়ত আর নেই। যারে ভাবে তারাই বুঝে ভাবনা কত সুন্দর ছবিটির ক্ষেত্রে।

    1. অনবদ্য মন্তব্যের জন্যে শুরুতেই অনেক ধন্যবাদ নাজমুল। ছবিটির যে সৌন্দর্য আমি উপলব্ধি করেছি, তা ভাষায় প্রকাশ করতে সত্যিই অক্ষম ছিলাম। 🙂

      অ-কবিতায় প্রান আসে এমন মন্তব্যে।
      ভালো থেকো,
      শুভ কামনা নিরন্তর 🌹🌹

  4. জোছনার আতিশয্যে ঐশ্বর্যময়ী নদী
    বয়ে চলে শান্ত নিবিড়তায়,
    নদীর ঘ্রাণে আকুল পথিক স্তব্ধ ;
    পথিক গন্ধভরা নদীর পানে চেয়ে কি আর থাকতে পারে!!!!
    নদী বয়ে চলে তিরতিরে হাওয়ায়,
    তীরে না ফেরার বাহানায়…
    বাহানা তো থাকবেই ডর আছে না!!!!!

  5. নদী আমার কাছে বেশ প্রিয়।
    আর নদীকে নিয়ে লেখা অকবিতা সত্যিই অসাধারণ দিদি।
    শিউলিতলায় ফুলেদের আসরে আজ মৃদু হিল্লোল,
    কার্তিক-বরণ করবে সবাই নিজেদের উজাড় করে।
    চমৎকার শব্দচয়ন দিদি।

    1. তোমার মতো শব্দের মালা দিয়ে লিখতে পারিনা বলেই আমি অ-কবি প্রদীপ। নদীকে আমি ধারণ করি নিজের অস্তিত্বে। নদী নিয়ে লেখায় আমার ক্লান্তি নেই 🙂

      মন্তব্যের জন্যে শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹

  6. হেমন্তের নদী আসলেই মন কাড়া সৌন্দর্য্যে ভরপুর থাকে। শুষ্ক যৌবনা নদীর একপাশে পানি অপর পাশে উর্বরা বালির চর, তাতে দূরন্ত কিশোরদের নানারকম খেলাধুলা সত্যি এক অন্যরকম ভালো লাগার ইমেজ মনের মধ্যে কাজ করে।
    আপনার লেখাটি অনেক সুন্দর হয়েছে।