মূল লেখায় যান

হৃদয় পোড়া ছাইপাঁশ

মুহম্মদ মাসুদকবিতা২২টি মন্তব্য

এ প্রস্থান হবে নিভৃতে,
প্রস্থানের উৎসবে মেতে উঠবে ক্ষুদার্ত শকুনেরা।
আপেক্ষিক সুন্দর হয়ে উঠবে শহরের বৃষ্টিস্নাত সন্ধ্যারা।
এ সম্পর্ক হবে ঘোলাটে,
মানুষ অদলবদলে আপনি তুমি হবে
আর তুমি আপনি।
রংবেরঙের রুমালের আড়ালে পাকাপোক্ত সম্পর্কের গাঁথুনি।
এ বিষন্নতা হবে একাকীত্বে,
স্মৃতির জোনাকি পোকাগুলো দম ফুরিয়ে মরবে।
একজন হাসবে আর একজন আঁচলের আড়ালে কাঁদবে।
এ অপেক্ষা হবে লোপাটে,
প্রেমের দাবানলে পুড়ে পুড়ে নাড়িভুড়ি ক্ষয়প্রাপ্ত।
প্রিয় শূন্যতার শোকসভায় আসামি দন্ডপ্রাপ্ত।

মোট পড়েছেনঃ ৯০২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

  1. প্রেমের দাবানলে পুড়ে পুড়ে নাড়িভুড়ি ক্ষয়প্রাপ্ত।
    প্রিয় শূন্যতার শোকসভায় আসামি দন্ডপ্রাপ্ত।

    সব প্রেমিকরা/ প্রেমিকদের এমনি হয়।

    দারুন লিখেছেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?