মূল লেখায় যান

হারিয়ে গেছে সবকিছু,রোগে আর শোকে

নিরব সাগরকবিতা১৪টি মন্তব্য

সোনার ফসলে গোলা

ভরছেনা এখন আর।

কৃষকের নেমেছে দুর্ভোগ

করছে হাহাকার।

আম্ফান নিয়েছে কেড়ে

ফসলের প্রাণ।

ক্ষতির কবলে পরেছে

মাঠভরা ধান।

নষ্ট হয়েছে ফসল

 পাতারে পাতার।

কৃষকের জীবনে আজ

  নেমেছে আঁধার।

বৃষ্টির জলে ভিজে

শ্রমিকের ঘাম।

হাড় ভাঙ্গা খাটুনির

নেই কোন দাম।

আম্ফানের বিষপানে

সবকিছু নিষ্ফল।

করোনায় হয়েছে যে

জীবনটা বিষফল।

হারিয়েছে সব কিছু

রোগে ও শোকে ।

নেই কোন শান্তি আজ

এখন আর ভোগে।

মোট পড়েছেনঃ ৬৪০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৪টি মন্তব্য

  1. চমৎকার লেখা।
    কবিতার প্রতিটা চরণ মন মুগ্ধকর লেগেছে, করোনার জন্য মানব জীবন সত্যি দূর্বিসহ হয়ে পড়ছে।
    কোথাও যেন শান্তি নেই, আল্লাহ্ সকল কিছু থেকে মানব জাতীকে রক্ষা করুন এই প্রত্যাশা আমাদের সবার।
    আমিন

  2. কৃষকের কষ্ট/ আক্ষেপ শুরু হয়েছে আদিযুগ হতেই, প্রকৃতি কখনো সন্ধি করে, কখনো হয় বিরুপ। তবুও বেঁচে থাকে কৃষক, চাষ করে যায় প্রত্যাশিত ফসলের।

    কবিতা পড়ে ভালো লাগলো নিরব,
    আরও লিখুন, নিয়মিত হোন।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?